সারাদেশ

মেয়েকে হত্যা করে থানায় হাজির মা

সান নিউজ ডেস্ক: জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে চার বছরের মেয়েকে মুঠোফোনের চার্জারের তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন এক মা। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।

আরও পড়ুন: রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের আদেশ

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) শহরের বারিধারা মহল্লার বিনীত ভবনের তৃতীয় তলার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯টায় ঘাতক মা মৌমিতা পাল (৩০) থানায় গিয়ে আত্মসর্মপণ করেন।

নিহত শিশুটির নাম কনিনিকা পাল হিয়া। ঘাতক মৌমিতা পাল সোনালী ব্যাংক জয়পুরহাটের পাঁচবিবি শাখার সিনিয়র অফিসার (ক্যাশ) নয়ন চন্দ্র পালের স্ত্রী। তিনি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আমড়া গোহাইল গ্রামের বাসিন্দা। তারা বারিধারার ওই ভবনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

আরও পড়ুন: ইরানে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ১৫

নিহত শিশুর বাবা নয়ন কুমার বলেন, তার স্ত্রীর সঙ্গে পারিবারিক সমস্যা ছিল। সকালে ব্যাংকে গিয়ে সন্তানের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন। এর কিছু পরই থানা থেকে ফোন পান তার সন্তানকে হত্যা করা হয়েছে। এর সঠিক তদন্ত চান তিনি।

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে মৌমিতা পাল থানায় এসে জানান, তিনি তার চার বছরের মেয়ে কনিনিকা পালকে মুঠোফোনের চার্জারের তার দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন। বাসায় পুলিশ পাঠিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: অভিনেত্রী থেকে রাজনৈতিক নেত্রী

তিনি আরও বলেন, মৌমিতার পরিবারে কলহ ছিল। এ কারণেই মেয়েকে হত্যা করেছে বলে প্রাথমিকভাব ধারণা করা হচ্ছে। শিশুটির বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা