সারাদেশ

হরিপুরে পুকুর থেকে লাশ উদ্ধার

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুর থেকে রুবেল হোসেন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম।

আরও পড়ুন: বিশাল ব্যাবধানে হারল টাইগাররা

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার নন্দগাঁও (নার্সারিপাড়া) গ্রামের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লাশটি উপজেলার নন্দগাঁও (নার্সারিপাড়া) গ্রামের মৃত আলমের ছেলে রুবেল হোসেনের।

পরিবার ও স্থানীয়রা জানান, রুবেল হোসেন বুধবার থেকে নিখোঁজ হয়৷তাকে অনেক খোঁজাখুজির পরেও পাওয়া যায়নি৷ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে বাড়ির সামনের পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দিলে তাৎক্ষণিকভাবে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মৃত রুবেল হোসেন একজন মানুষিক ভারসাম্যহীন রোগী ছিলেন।

আরও পড়ুন: ভালো থাকো সবসময় রিয়াজ

বিষয়টি নিশ্চিত করে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, এ ব‍্যাপারে ইউডি মামলা করা হয়েছে। মানসিক ভারসাম্যহীন রোগী হওয়ায় লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা