ব্যাংক কর্মকর্তা হেলিকপ্টারে চড়ে কনের বাড়ী
সারাদেশ

ব্যাংক কর্মকর্তা হেলিকপ্টারে চড়ে কনের বাড়ী

শফিক স্বপন,মাদারীপুর : মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের সন্তান ব্যাংক কর্মকর্তা দাদন তালুকদার। বাবা মায়ের স্বপ্নকে বাস্তবে রুপ দিতে তিনি বিয়ে করার জন্য হেলিকপ্টারে চড়ে কনের বাড়ী হাজির।

আরও পড়ুন : নারীসহ ৪ জনকে কুপিয়ে জখম

শুক্রবার (২৮ অক্টোবর) ঘটনাটি ঘটে। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা যায়, মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী গ্রামের ইদ্রিস আলী তালুকদারের আট সন্তানের মধ্যে পঞ্চম ছেলে দাদন তালুকদার।

দাদন তালুকদার অগ্রণী ব্যাংক লিমিটেডে রাজধানীর ধানমন্ডির গ্রিনরোড শাখায় অফিসার পদে কর্মরত আছেন। কনে রুমানা শবনম মিরপুর সরকারি বাংলা কলেজে রসায়ন বিভাগের প্রভাষক।

আরও পড়ুন : গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে দাদন নববধূ নিয়ে বাড়ি ফেরেন দুপুর ১টার দিকে। এ সময় হাজারো উৎসুক জনতা হেলিকপ্টার দেখতে ভিড় জমায়।

কনে রুমানা শবনম বলেন, আমার স্বামী আজ তার বাবা-মায়ের স্বপ্ন পূরণ করেছেন। এতে আমি অনেক আনন্দিত। এলাকার লোক আমাদের যে আনন্দ দিয়েছেন, এ জন্য আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ।

আরও পড়ুন : পরীক্ষা স্থগিত: নোয়াখালীতে সড়ক অবরোধ-বিক্ষোভ

এ ব্যাপারে বর দাদন তালুকদার বলেন, আমরা আট ভাই-বোন। আমি ভাই-বোনের মধ্যে পঞ্চম। আমার বাবা-মা আমাকে অনেক আদর করে বড় করেছেন। তারা চাইতেন আমি হেলিকপ্টারে চড়ে বিয়ে করি।

বাবা-মায়ের স্বপ্ন পূরণের জন্য আমি হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছি। এক ঘণ্টার জন্য এক লাখ টাকায় হেলিকপ্টারটি ভাড়া করে এনেছিলাম।

আরও পড়ুন : নোয়াখালীতে গাঁজাসহ গ্রেফতার ২

বরের বাবা ইদ্রিস তালুকদার বলেন, আমার ছোট ছেলেকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল। তাকে হেলিকপ্টারে করে বিয়ে করে বউ নিয়ে আসবে। আজ আমি অনেক আনন্দিত। মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা