সারাদেশ

ব্রহ্মপুত্র থেকে ৮৮ জন উদ্ধার

কামরুজ্জমান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): এরই ধারাবাহিকতায় সোমবার (২৪ অক্টোবর) আনুমানিক বিকেল ৪ ঘটিকায় একটি যাত্রীবাহী নৌকা কুড়িগ্রামের রৌমারী ঘাট থেকে চিলমারীর রমনা ঘাটের উদ্দেশ্যে ২ জন মাঝিসহ ৭৮ জন যাত্রী নিয়ে রওনা করে। পথিমধ্যে আনুমানিক ৭ ঘটিকার সময় প্রচন্ড ঝড় 'সিত্রাং' এর কবলে পড়ে। নৌকার মাঝির অজান্তে ব্রহ্মপুত্র নদের মাঝখানে ডুবোচরে যাত্রীসহ নৌকাটি আটকে যায়।

আরও পড়ুন: জামায়াতে ইসলামীর নতুন দল গঠন

পরবর্তীতে নৌকার একজন যাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে তাদেরকে বাঁচানোর আকুতি জানায়। ৯৯৯ এর মাধ্যমে চিলমারী মডেল থানা সংবাদ পাওয়া মাত্রই তাৎক্ষণিকভাবে উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সহোযগিতা নিয়ে রমনা ঘাটের স্থানীয় লোকজনের সাথে নিয়ে যাত্রীদের উদ্ধারের উদ্দেশ্যে রওনা করে আনুমানিক রাত ৯ ঘটিকায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে নৌকাসহ সকল যাত্রীদের কোন প্রকার ক্ষয়-ক্ষতি ব্যতীত উদ্ধার করে নিরাপদ আশ্রয় গ্রহণ করে।

অন্যদিকে, একই সময় কুড়িগ্রাম জেলার ডাটিয়ারচর ঘাট থেকে চিলমারীর রমনা ঘাটের উদেশ্যে ১টি নৌকা রওনা করলে ২ জন মাঝি ও ৬ জন যাত্রী পথিমধ্যে আনুমানিক ৬ ঘটিকার সময় ঝড়ের কবলে পড়ে। মাঝির অজান্তেই নৌকাটি ব্রহ্মপুত্র নদের মাঝে চরে আটকা পরলে একজন যাত্রী চিলমারী থানা পুলিশকে সংবাদ দেয়, বিষয়টি তাৎক্ষণিকভাবে চিলমারী থানা পুলিশ ঢুষমারা থানা পুলিশকে অবগত করলে ঢুষমারা থানা পুলিশ স্থানীয় মেম্বার ও লোকজনের সহোযোগিতায় যাত্রীদের উদ্ধারপূর্বক নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা