মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত : পটুয়াখালীর ৬ উপজেলায় নেই বিদ্যুৎ
সারাদেশ
মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত

পটুয়াখালীর ৬ উপজেলায় নেই বিদ্যুৎ

নিনা আফরিন,পটুয়াখালী : ঝড়ো বাতাস ও ভারী বর্ষণে গ্রামাঞ্চলের গাছপালা উপড়ে পরার কারনে, রোববার রাত থেকে পটুয়াখালীর অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

আরও পড়ুন : নোয়াখালী আশ্রয়কেন্দ্রে ১লাখ ৬ হাজার মানুষ

পটুয়াখালী জেলা সদরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও পল্লী বিদ্যুতের অধীন ৮ উপজেলার মধ্যে ৬ টি উপজেলার কোথাও নেই বিদ্যুৎ। অপর দুই উপজেলার অধিকাংশ এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারনে জেলার অধিকাংশ এলাকায় মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হচ্ছে। কলাপাড়া উপজেলার সংবাদকর্মী ইমরান হোসেন জানান, সকাল থেকে বিদ্যুৎ না থাকার কারনে ঠিকভাবে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাচ্ছেনা। এতে সকলের সাথে যোগাযোগ ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন : ১২৯ কেজি গাঁজাসহ আটক ২

রোববার রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে পর্যটন কেন্দ্র কুয়াকাটায়। গনমাধ্যমকর্মী আবুল হোসেন রাজু ও আবু সাঈদ জানান, গত রাত থেকে বিদ্যুৎ নেই জেনারেটর চালিয়ে মোবাইল ও ল্যাপটপ চার্জ দিতে হচ্ছে। ওদিকে মোবাইল নেটওয়ার্ক ঠিকভাবে পাওয়া যাচ্ছেনা। এখানে বেড়াতে আসা পর্যটকরাও বিপাকে পড়েছেন।

সদর উপজেলার বাদুরা গ্রামের জাহাঙ্গীর মৃধা জানান, রাত থেকেই বিদ্যুৎ না থাকায় অনেকের মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে। তাছাড়া বিদ্যুৎ না থাকায় টিভিও দেখা যাচ্ছে না। এতে ঝড়ের খবরাখবরও পাচ্ছিনা।

আরও পড়ুন : দেশ আরও সহিংস হয়ে উঠবে

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার বশির আহমেদ গনমাধ্যমকে জানান, ঝড়ো বাতাস ও ভারী বর্ষণের কারনে গাছপালা উপড়ে লাইন ক্ষতিগ্রস্থ হওয়ায় বিদ্যুত সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন গনমাধ্যমকে জানান, কোন কারনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে যাতে দ্রুত সময়ের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা যায় সেজন্য বিদ্যুৎ বিভাগকে পর্যাপ্ত লোকবল সহ ক্ষয় ক্ষতি মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন : ত্রিশালে ভোক্তা অধিকারের জরিমানা

এদিকে ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় জেলায় ৭০৩টি সাইক্লোন সেল্টার, ২৬টি মুজিব কিল্লা, ২ হাজার প্যাকেট শুকনা খাবার, ওষুধ ও মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া জেলায় উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবদের প্রস্তুত রাখা হয়েছে জানিয়ে জেলা ত্রাণ পূনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ বলেন, জেলার ৮ উপজেলায় নগদ ৫ লাখ ৭০ হাজার টাকা, ২৫ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিটি উপজেলা ও জেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা