কক্সবাজারে আশ্রয় কেন্দ্রে লক্ষাধিক মানুষ
সারাদেশ
ঘূর্ণিঝড় 'সিত্রাং'

কক্সবাজার আশ্রয় কেন্দ্রে লক্ষাধিক মানুষ

এম.এ আজিজ রাসেল : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব চলছে কক্সবাজারে। বৃষ্টি হচ্ছে জেলাজুড়ে। সেই সাথে রয়েছে দমকা হাওয়া। উত্তাল রয়েছে সমুদ্র। বেড়েছে সাগরের পানির উচ্চতা। কক্সবাজার সমুদ্র বন্দরে ৭নং বিপদ সংকেত বলবৎ রয়েছে।

আরও পড়ুন : হাতিয়ায় আওয়ামী লীগ সম্পাদকের মৃত্যু

জেলা প্রশাসন সুত্র জানায়, সোমবার (২৪ অক্টোবর) দুপুর থেকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। এ পর্যন্ত প্রায় লক্ষাধিক মানুষ ও ১০ হাজার গৃহপালিত পশু আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে।

শহরের সমিতি পাড়া, কুতুবদিয়া পাড়া ও নাজিরারটেক এলাকা থেকে আশ্রয় কেন্দ্রে লোকজন সরিয়েছে কক্সবাজার পৌরসভা। অজানা শঙ্কায় শত শত মানুষ আশ্রয় কেন্দ্রে। তবে যানবাহন সংকটে আশ্রয় কেন্দ্রে আসতে দুর্ভোগ পোহাতে হয়েছে।

আরও পড়ুন : বান্দরবানে ১০ হত্যাকারীর মৃত্যুদণ্ড

কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল বলেন, সাগরের তীরবর্তী হওয়ায় এই এলাকা খুবই ঝুঁকিপূর্ণ। এখানে প্রায় ৪০ হাজার মানুষের বসবাস। তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।

কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী একেএম তারিকুল আলম বলেন, কক্সবাজার পৌরসভার ১৫টি আশ্রয় কেন্দ্রে মানুষকে যানবাহন করে আনা হচ্ছে। সবার জন্য খাবারসহ নানা সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন : দেশ আরও সহিংস হয়ে উঠবে

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় মাঠে নেমেছে পৌর আওয়ামী লীগ ও ছাত্রলীগ। নেতাকর্মীরা বিভিন্ন টিমে বিভক্ত হয়ে কাজ করছে ঝুঁকিপূর্ণ এালাকায়

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারূফ আদনান বলেন, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে আশ্রয় কেন্দ্রে আনতে কাজ করছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। পাশাপাশি আশ্রয় কেন্দ্রে আসা মানুষের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন : ত্রিশালে ভোক্তা অধিকারের জরিমানা

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর বলেন, কক্সবাজার পৌরসভার সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা ১নং ওয়ার্ডের সমিতি পাড়া, নাজিরার টেক, কুতুবদিয়া পাড়া। এখানে সকাল থেকে পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা লোকজনকে নিরাপদে সরাতে মাইকিং করছে।

বাড়ি বাড়ি গিয়ে আশ্রয় কেন্দ্রে আসার জন্য বোঝানো হয়েছে। স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে না আসা পর্যন্ত এই কাজ অব্যাহত থাকবে।

আরও পড়ুন : তালাবদ্ধ বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি!

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানিয়েছেন, ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রস্তুত রয়েছে ৫৭৬টি আশ্রয় কেন্দ্র। মজুত আছে ১০ লক্ষ টাকা, ৩০০ মে.টন চাল, ২০০ বান্ডিল ঢেউটিন ও পর্যাপ্ত শুকনো খাবার। ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করছে ১০ হাজার সিপিপির স্বেচ্ছাসেবক ও ১০৮টি মেডিকেল টিম।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা