সারাদেশ

উচ্ছেদের পর তৈরি হল ফুল বাগান 

মনির হোসেন, ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর দেখেন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একের পর এক সড়ক দুর্ঘটনা, পরে কারণগুলো খোঁজে বের করার চেষ্টা করেন তিনি। মহাসড়কে অবৈধ পার্কিং, বালু জমিয়ে ব্যবসা ও অবৈধ বাজার স্থাপনার কারণগুলো চিহ্নিত করে প্রতিকারের উদ্যোগ নেন ত্রিশালের ইউএনও মোহাম্মদ আক্তারুজ্জামান।

আরও পড়ুন: মেরিন ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার

পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নে তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়নে উর্ধ্বতন কর্তৃপক্ষসহ স্থানীয় ভাবে বিভিন্ন কার্যক্রম শুরু করেন। প্রথমে তিনি সড়কে দুর্ঘটনা রোধকল্পে উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সাথে মতবিনিময় করেন। যেখানে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও অংশ গ্রহণ করেন, পুলিশ ও সড়ক বিভাগ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মালিক ও শ্রমীক ইউনিয়নের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগণ।

পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভার ব্রিজ থাকলেও মহাসড়ক ঘেষে গড়ে উঠা অবৈধ বাজার, যত্রতত্র গাড়ি পার্কিং, অবৈধ যানবাহন এবং অবৈধ বাজার থাকার ফলে ফুটওভার ব্রিজটি ব্যবহার করা হতো না। সবকিছু স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে আসতে শুরু করেন উচ্ছেদ অভিযান। ফলে নিরসন হয় দীর্ষদিনের যানজট সমস্যার।

আরও পড়ুন: সিরিয়ায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত

ত্রিশাল বাসষ্ট্যান্ড এলাকায় প্রতিষ্ঠিত সরকারী নজরুল ডিগ্রী কলেজ ত্রিশাল। এ কলেজের পূর্বাংশে রয়েছে কলেজ মার্কেট। যার সামনেও ছিল অবৈধ দখলদার ও নিয়মিত বাজার, এ বাজারটি বারবার উচ্ছেদ করলেও কিছুদিন পর পরই আবার চলে যায় দখলদারদেও আয়ত্বে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও আক্তারুজ্জামান নিয়মিত বাজারটি নজরদারি করতে থাকেন ও একটি ভিন্ন উদ্যোগে স্থায়ী ভাবে অপসারিত হয়েছে ওই অবৈধ বাজারটি। তিনি সড়কের পাশে ও কলেজ মার্কেকেটের সামনে ওই খালি জায়গায় গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন ফুলের বাগান। এতে সাধারণ মানুষ সহজেই সড়কের পাশ দিয়ে হাঁটতে পারছেন এবং ফুট ওভারব্রিজও ব্যবহার করতে পারছেন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানজট নিরসনকল্পে ত্রিশালবাসীর দীর্ঘদিনের একটি দাবি ছিল ট্রাফিক পুলিশের। যা সহজেই পূরণ করেছেন ইউএনও আক্তারুজ্জামান। তিনি জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় একাধিকবার উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নিয়ে আসলে গত ২৫ সেপ্টেম্বর এ দাবিটি বাস্তবে রূপান্তরিত হয়। একজন টিআই এর নেতৃত্বে দুইজন পুলিশ যানজট নিরসনে সার্বক্ষণিক কাজ করছে মহাসড়কে। বাসষ্ট্যান্ড এলাকায় ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করায় থ্রিহুইলারসহ অবৈধ তিন চাকার যানবাহন চলাচল বন্ধ হয়েছে। সরে গেছে অবৈধ গাড়ির যত্রতত্র পার্কিংও। এছাড়াও মহাসড়কটির ডিভাইডারের মাঝখানে আরো কিছু কাজসহ বাসষ্ট্যান্ড এলাকাকে সৌন্দর্য বর্ধনেও নেয়া হয়েছে অনেক পরিকল্পনা। যেখানে খরচ হবে প্রায় এককোটি টাকা।

আরও পড়ুন: ইমরানকে চোর বললেন শেহবাজ

স্থানীয় শামীম, কামাল ও আবু হানিফ জানান, পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক ঘেষে বসেছিল অবৈধ বাজার। পাশেই ছিল পথচারীদের জন্য প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুট ওভারব্রিজ। ব্রিজে উঠার রাস্তায়ই ছিল অবৈধ বাজারের ফলের দোকানগুলো। এতে সাধারণ মানুষের ফুট ওভারব্রিজ ব্যবহারে অসুবিধা হতো। আবার মহাসড়কের উপর এখানেই দাঁড়িয়ে থাকতো অবৈধ তিন চাকার যান। এতে প্রতিনিয়তই লেগে থাকতো যানজট।

স্থানীয় রোবায়েত হোসেন জানান, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এটি। অবৈধ বাজারের কারণে আগে আমাদের ফুট ওভারব্রিজ ব্যবহার করতে অসুবিধা হতো। তীব্র যানজট লেগে থাকতো এই মোড়ে। কোন কোন সময় তো এ অংশ পাড়ি দিতে এক ঘন্টারও বেশি সময় লেগে যেতো। এখন আর এ মোড়ে আমাদের যানজটে পড়তে হবে না। কার্যকরী পদক্ষেপ নেওয়ায় স্থানীয় প্রশাসনের প্রতি তিতি কৃতজ্ঞতা জানান।

উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. আক্তারুজ্জামান জানান, নিরাপদ সড়ক ও যানজট নিরসনে উপজেলা প্রশাসন সার্বিক দিক বিবেচনা করে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। তারই অংশ হিসাবে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় শতাধিক দোকান উচ্ছেদ করে ফুলের বাগান তৈরি করা হয়েছে। মহাসড়কের এই অংশকে যানজট মুক্ত রাখতে মোড়ে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে। ফুটওভার ব্রিজ ব্যবহার নিশ্চিত করতে সড়ক ও জনপদ বিভাগ কর্তৃক প্রায় কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন হয়েছে। সর্বোচ্চ আগামী ২ মাসের মধ্যে এ কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে। এ কাজের মধ্যে থাকবে রোড ডিভাইডারে গুনগত মানসম্পন্ন ব্যারিকেড নির্মাণ, ফুট ওভারব্রিজে উঠানামার রাস্তা ও অন্যান্য সংশ্লিষ্ট আইটেমসমূহ।

আরও পড়ুন: আন্দোলন জমাতে লাশ ফেলতে চায় বিএনপি

তিনি বলেন, জনসাধারণের সুবিধার জন্য উপজেলা প্রশাসন কার্যক্রমগুলো পরিচালনা করে তা বাস্তবায়ন করছে তবে এগুলোকে টিকিয়ে রাখা ও রক্ষনাবেক্ষন করতে হবে সকলকে। তাহলেই সকলের জন্য সড়ক হবে নিরাপদ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা