ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
সারাদেশ

ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

গিয়াস উদ্দিন, নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিজের দোকান থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দোকানের কর্মচারী রাসেল (২০) ও প্রাহিম (২২) নামের দুজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ সেনা নিহত

নিহত ওমর ফারুক সোহেল (৩৫) উপজেলার দেওটি ইউনিয়নের সরকামতা গ্রামের বজলুল হকের ছেলে। সে সোহেল স্টোরের মালিক ছিলেন।

শনিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে একইিদিন দুপুরের দিকে নিজ দোকানের পিছনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। খবর পেয়ে দুপুর ২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানি কমেছে

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তাৎক্ষণিক ওই যুবকের আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। নিহতের মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। যাতে তার কিছু কথা লেখা ছিলো।

স্থানীয়রা জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার সোহেলের দোকান খুলে বসেন তার দোকানের কর্মচারী প্রাহিম। বেলা ১১টার দিকে দোকানে আসেন সোহেল। এরপর দোকান বাহিরে যায় প্রাহিম ও রাসেল। কিছুক্ষণ পর দোকানে এসে কাউকে দেখতে না পেয়ে ভিতরের কক্ষে গেলে সোহেলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান একজন গ্রাহক।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী মেলোনির শপথ

ওসি আরো জানায়, চিরকুটসহ নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তার দোকানের দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদ চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা