শ্রীপুরে শেখ রাসেলের জন্মদিন পালন
সারাদেশ

শ্রীপুরে শেখ রাসেলের জন্মদিন পালন

তানভীর আহমেদ, গাজীপুর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের। এবারে জন্মদিনের প্রতিপাদ্য ছিলো,’শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’। উল্লেখ্য গত বছর থেকে ‘১৮ই অক্টোবর’ শেখ রাসেল দিবস হিসেবে পালন করা হয়।

আরও পড়ুন: ফের বেড়েছে মৃত্যু ও শনাক্ত

শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন উপলক্ষে ১৮ ই অক্টোবর ২০২২ইং মঙ্গলবার সদ্য গঠিত শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ আবুল হোসাইন রিপনের নেতৃত্বে মাওনা তার নিজস্ব কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় শেখ রাসেলের স্মৃতিচারণ, সূরা ফাতিহা পাঠ ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ সাইফল্যাহ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহতাব উদ্দিন। এবং বিশেষ অতিথি ছিলেন, তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ফজলুল হক ফজলু।

আরও পড়ুন: কিছুটা সাশ্রয়ী হতে হচ্ছে

আবুল হোসাইন রিপনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, সদ্য গঠিত আহবায়ক কমিটির সদস্য, রমিজ উদ্দিন, তৌহিদুর রহমান তুহিন আকন্দ, শেখ মাসুদ রানাসহ উপস্থিত ছিলেন, গাজীপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আলমগীর হোসেন, রুবেল দত্ত, শ্রী কৃঞ্চ, ইউসুফ, মোঃ ফারুক,শরিফুল, সাইফুল ও ফরহাতসহ প্রায় তিনশতাধিক নেতাকর্মী।

প্রধান এতিথি তার বক্তব্যে বলেন, “আজ যদি শেখ রাসেল জীবিত থাকতেন তবে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান বিশ্বায়নের যুগে বাংলাদেশের চিত্র থাকতো সম্পূর্ন ভিন্ন। এবং সেই শিশু ছেলেটি থাকতো বিশ্ব নেতাদের একজন”।

আরও পড়ুন: ইউপি সদস্যকে জবাই করে হত্যা

দোয়া ও মিলাদ মাহফিল উপলক্ষে শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ আবুল হোসাইন রিপন নিজ অর্থায়নে সরকার সমর্থক ও দলীয় নেতাকর্মীসহ প্রায় পাঁচশতাধিক অতিথিকে নৈশভোজ করান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা