হবিগঞ্জে আওয়ামিলীগ প্রার্থী বিজয়ী
সারাদেশ
জেলা পরিষদ নির্বাচন

হবিগঞ্জে আ.লীগ প্রার্থী বিজয়ী

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডা. মো. মুশফিক হুসেন চৌধুরী (ঘোড়া) ৯৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন : ঝালকাঠিতে আ’লীগ প্রার্থীর জয়লাভ

অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি সমর্থিত মোল্লা আবু নঈম মো. শিবলী খায়ের (আনারস) পেয়েছেন ৭৭ ভোট। কৃষক-শ্রমিক-জনতা লীগ সমর্থিত মো. নুরুল হক (চশমা) ৪৩ ভোট পেয়েছেন।

সোমবার (১৭ অক্টোবর) বিকাল ৫টায় রিটানিং কর্মকর্তা ও হবিগঞ্জ জেলা প্রশাসক ইসরাত জাহান এ ফলাফল ঘোষণা করেন।

আরও পড়ুন : পঞ্চগড়ে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

সংরক্ষিত মহিলা আসন-১ : শিরিনা আখতার (দোয়াত কলম) ২১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। রাহেলা হক (ফুটবল) ১৬৬ পেয়ে ২য় ও মোছাঃ ফেরদৌস আক্তার ঠাকুর (হরিণ) ৬৩ ভোট পেয়ে হয়েছেন ৩য়।

সংরক্ষিত মহিলা আসন-২ : শাম্মী আক্তার সুমি (মাইক) ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সৈয়দা শরীফা আক্তার (ফুটবল) ৯৬ ভোট পেয়ে ২য় ও মোছা. সাবেরা সুলতানা হ্যাপি (হরিণ) ৫৫ ভোট।

সংরক্ষিত মহিলা আসন-৩ : রাহেলা খাতুন (হরিণ) ২০০ ভোট পেয়ে নির্বাচিত। ফাতেমা তোজ জোহরা (মাইক) ৯৯, সালেহা খাতুন (ফুটবল) ৮৭ ও মোছা. তান্নি আক্তার (টেবিল ঘড়ি) পেয়েছেন ৩ ভোট।

সাধারণ সদস্য-১: মোহাম্মদ ফেরদৌস মিয়া (হাতি) ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জিয়াউর রহমান (ঘুড়ি) ১৩, ভাস্কর জ্যোতি দাস (টিউবওয়েল) ১৩, শাহ্ মো. বাহা উদ্দিন (বৈদ্যুতিক পাখা) ১২ ও প্রসেনজিৎ সরকার (তালা) পেয়েছেন ১ ভোট।

সাধারণ সদস্য-২: মো. ইমরান মিয়া (তালা) ৮৬ ভোট পেয়ে নির্বাচিত। মো. আসিক মিয়া (হাতি) ৬১, মো. ছায়েব আলী (টিউবওয়েল) ৪৭ ও মো. শাহাব উদ্দিন (ঘুড়ি) ০ ভোট।

সাধারণ সদস্য-৩: শেখ মোহাম্মদ শফিকুজ্জামান (টিউবওয়েল) ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মো. আব্দুল মতিন (হাতি) ৭৬ ও মো. আব্দুল মুহিত (অটোরিক্সা) ০ ভোট।

সাধারণ সদস্য-৪: মো. জসিম উদ্দিন (তালা) ৩২ ভোট পেয়ে নির্বাচিত। ফারুক আহমেদ (হাতি) ৩১, শফিউল আলম (টিউবওয়েল) ৮ ও জাহিদুল ইসলাম রহিম (ঘুড়ি) ৪ ভোট।

সাধারণ সদস্য-৫: মো. নুরুল আমিন ওসমান (অটোরিক্সা) ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মো. আ. মুকিত (হাতি) ৪১ ও দেওয়ান মিয়া (তালা) ১১ ভোট।

সাধারণ সদস্য-৬: মো. আব্দুল আজিজ (অটোরিক্সা) ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ জালাল উদ্দিন (তালা) ১৯, আব্দুল্লাহ সরদার (হাতি) ১ ও মো. জাকির হোসেন মাফুজ (টিউবওয়েল) ০ ভোট পেয়েছেন।

সাধারণ সদস্য-৭: অলিউর রহমান শাহেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

সাধারণ সদস্য-৮: সৈয়দ মো. শামীম আনোয়ার (তালা) ৯৬ ভোট পেয়ে নির্বাচিত। মো. মিজানুর রহমান (অটোরিক্সা) ৬২ ভোট পেয়েছেন।

সাধারণ সদস্য-৯: মো. আইয়ূব আলী (তালা) ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ শামসুজ্জামান (অটোরিক্সা) ৬৬ ও মো. দুলাল ভূইয়া (হাতি) ০ ভোট।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা