আবু বক্কর সিদ্দিক
সারাদেশ

গাইবান্ধায় আবু বক্কর চেয়ারম্যান নির্বাচিত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: সর্বোচ্চ ৮৫৭ হাসপাতালে ভর্তি

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলার ৭টি ভোট কেন্দ্রে ১৪টি বুথে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। জেলায় চেয়ারম্যান প্রার্থী ৩ জন, সাধারণ সদস্য ২২ জন ও সংরক্ষিত আসনের মহিলা ৯ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বীতা করেন।

জেলায় মোট ভোটার সংখ্যা ১ হাজার ১’শ ২৪টি। তার মধ্যে পুরুষ ৮৫৬ ও নারী ভোটার ২৬৭। এর মধ্যে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক নারিকেল গাছ প্রতীকে ৫৯৬ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা ঘোড়া প্রতীকে ৪৭০ ভোট পেয়েছেন।

অপরদিকে ৪নং পলাশবাড়ী ওয়ার্ডে সাধারণ সদস্য প্রার্থী মনিরুজ্জামান ফুল মিয়া (হাতী) ও তহিদুল আমিন মন্ডল সুমন (টিউবওয়েল) মার্কা নিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে দুইজনই ৫৬টি করে ভোট পেয়ে ড্র হয়। পরে গাইবান্ধা জেলা প্রশাসক কক্ষে লটারীর মাধ্যমে মনিরুজ্জামান ফুল মিয়া (হাতী) প্রতীক সাধারণ সদস্য নির্বাচিত হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা