সারাদেশ

ঝালকাঠিতে আ’লীগ প্রার্থীর জয়লাভ

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠিতে জেলা পরিষদ নির্বাচনে ২টি সাধরণ সদস্য ও একটি সংরক্ষিত নারী সদস্য পদে ভোট গ্রহণ সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। ৩টি সদস্য পদে নির্বাচনে ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও জেলা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে এ নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের পক্ষে তার সমর্থকরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন।

আরও পড়ুন: ক্ষমতাসীনদের বিপর্যয়, ইমরানের বিজয়

এ অভিযোগে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগও দিয়েছিলেন। নির্বাচনের শেষ কয়েক দিনে মাঠে উত্তাপ থাকায় বিশৃখংলার আশংকা থাকলেও প্রশাসনের কঠোর পদক্ষেপে শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে সব প্রার্থীই নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মতামত প্রকাশ করেছেন।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোট দুপুর ২টায় শেষ হয়েছে। রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় ও কাঁঠালিয়া উপজেলা মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সিসি ক্যামেরা আওতাভূক্ত এ ভোট কেন্দ্রে ইভিএমএ ভোট গ্রহণের জন্য রিটার্নিং অফিসার জেলা প্রশাসক এবং জেলা নির্বাচন অফিসার প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচন অবাদ ও সুষ্ঠু করার লক্ষে ম্যাজিট্রেটসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত ছিলো।

আরও পড়ুন: সর্বোচ্চ ৮৫৭ হাসপাতালে ভর্তি

ইতোপূর্বে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির এবং অন্য ৩টি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদর উপজেলা সদস্য পদে সামছুল ইকরাম পিরু, নলছিটি উপজেলা সদস্য পদে হাজী মোঃ সোহরাব হোসেন ও সংরক্ষিত নারী পদে সংরক্ষিত মহিলা সদস্য (সদর-নলছিটি) পদে বেগম হোসনে আরা মান্নান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রাজাপুর উপজেলার সদস্য পদে এ.এইচ.এম খাইরুল আলম সরফরাজ, কাঁঠালিয়া উপজেলায় সদস্য পদে এস.এম ফয়জুল আলম সিদ্দিকী এবং রাজাপুর ও কাঁঠালিয়া নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা আসনে মোসাঃ জাহানারা হক নির্বাচিত হয়েছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা