সারাদেশ

ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রবাসীর স্ত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি আবু সিদ্দিক (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়।

আরও পড়ুন: ক্ষমতাসীনদের বিপর্যয়, ইমরানের বিজয়

জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের দত্তগ্রাম এলাকায় মইছ উদ্দিনের ছেলে আবু সিদ্দিক স্থানীয় এক প্রবাসীর স্ত্রীকে অনৈতিক কু-প্রস্তাব দেয়। পরে বিষয়টি ওই প্রবাসীর স্ত্রী তাঁর স্বামীকে জানান। কু-প্রস্তাব স্বামীকে জানিয়ে দেওয়ায় সিদ্দিক ক্ষিপ্ত হয়ে গত ১২অক্টোবর রাতে ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় সিদ্দিকের সাথে থাকা একই গ্রামের মহরম আলী (৩৮) ও রুহুল আমীন (৩২) দুজন মিলে ঘরের বাহিরে দাঁড়িয়ে পাহারা দেয়।

ভুক্তভোগী জানান, আমার স্বামীকে সিদ্দিকের কু-প্রস্তাবের কথা জানালে সিদ্দিক ক্ষিপ্ত হয়ে তার সহপাঠীদের নিয়ে আমাকে ধর্ষণ করে। তারপর আমাকে বলে এ বিষয়ে মামলা করলে তুইসহ তোর সন্তানকে খুন করে ফেলবো। পরে আমি বিষয়টি আমার পরিবার ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানিয়ে রোববার রাতে ঈশ্বরগঞ্জ থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করি।

আরও পড়ুন: নারীকে অশ্লীল গালাগাল, এসআই ক্লোজড

মামলার পর ওইদিন রাতেই ঈশ্বরগঞ্জ থানার এস আই সাদী মোহাম্মদ অভিযান চালিয়ে প্রধান আসামি আবু সিদ্দিককে গ্রেফতার করে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। প্রধান আসামি সিদ্দিককে গ্রেফতার করে আদালত প্রেরণ করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা