আইসিটিতে সকলের দক্ষতা নিশ্চিত করতে হবে
সারাদেশ

আইসিটিতে সকলের দক্ষতা নিশ্চিত করতে হবে

হলি সিয়াম শ্রাবণ, স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের গৌরীপুরে 'ট্রেনিং অন ইন্টারেক্টিভ টিচিং এন্ড লাইভ ক্লাশ ম্যানেজমেন্ট' শীর্ষক ছয়দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান রোববার (১৬ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবনের দ্বিতীয় তলায় কম্পিউটার ল্যাব রুমে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : আবদুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী

বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার ২৪ জন শিক্ষক এতে অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম, সহকারী প্রোগ্রামার (শিক্ষা বিভাগ) মোঃ আশরাফুল ইসলাম, সহকারী প্রোগ্রামার (আইসিটি বিভাগ) আবুল কালাম আজাদ, আইসিটি মাস্টার ট্রেইনার মোঃ হামিদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন- বর্তমান যুগ আইসিটির যুগ। সরকার শিক্ষার বিভিন্ন দিকে আইসিটির প্রয়োগ সফলভাবে বাস্তবায়ন করছে। তাই শিক্ষকদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণের গুরুত্ব অনেক বেশি।

আরও পড়ুন : ইসলামী সম্মেলনে স্বেচ্ছাসেবকলীগের অবস্থান

শিক্ষকগণ তাদের প্রশিক্ষণ লব্ধ জ্ঞান দ্বারা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান আলোকিত করতে সক্ষম হবেন। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী শিক্ষকগণ তাদের অভিব্যাক্তি প্রকাশ করেন। শেষে প্রধান অতিথি সকল প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা