সাগরে জাহাজডুবি, নিখোঁজ ১৩
সারাদেশ

সাগরে জাহাজডুবি, নিখোঁজ ১৩

সান নিউজ ডেস্ক: চট্টগ্রামে কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরে জাহাজডুবির ঘটনায় ১৩ জন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

আরও পড়ুন: এইচএসসির সময়সূচি পরিবর্তন

বুধবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় বহির্নোঙরে ‘এমভি সুলতান সানজা’ এবং মঙ্গলবার (১১ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট সংলগ্ন নদীতে ‘এফভি মাগফেরাত’ নামের একটি ফিশিং ভ্যাসেল ডুবে যায়। এ ঘটনায় এমভি সুলতান সানজার ৬ জন এবং এফভি মাগফেরাতের ৭ জন নিখোঁজ হন।

সদরঘাট নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, এফভি মাগফেরাতকে ডকে তোলার সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে ২নং বয়ার সঙ্গে লেগে জাহাজটি দুর্ঘটনায় পড়ে ধীর ধীরে ডুবে যায়। এতে জাহাজের সাতজন নিখোঁজ হন।

আরও পড়ুন: ইরানে নিহত ২০০ ছাড়াল

নিখোঁজরা হলেন- ভ্যাসেলের চিফ অফিসার মো. সাইফুল ইসলাম, সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, স্কিপার ফারুক বিন আব্দুল্লাহ, গ্রিজার প্রদীপ চৌধুরী, ফিশমাস্টার মো. জহির উদ্দিন ও ডক মেম্বার রহমত মিয়া। নিখোঁজ অন্যজনের নাম জানা যায়নি।

উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ডসহ নৌপুলিশ উদ্ধার অভিযান চালালেও তাদের হদিস মেলেনি। এখন বন্দর থেকে উদ্ধারকারী জাহাজ আসছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে জাহাজটি বন্দরের উদ্ধারকারী জাহাজের মাধ্যমে টেনে তোলা হবে। ‘এফভি মাগফেরাত’ স্টিল বডির ফিশিং ভ্যাসেলটি রেনকন গ্রুপের মালিকানাধীন। এটি নিজস্ব সি-রিসোর্স ডক ইয়ার্ডের ঘাটের সঙ্গে বাঁধা ছিল।

আরও পড়ুন: গাইবান্ধা-৫ উপনির্বাচন বন্ধ

উদ্ধার অভিযানে থাকা নন্দনকানন ফায়ার স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ডুবে যাওয়া ব্যক্তিদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গেলেও স্রোতের কারণে কাজ করতে পারছে না।

অন্যদিকে বুধবার বিকেল ৩টার দিকে অন্য একটি লাইটার জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে ‘এমভি সুলতান সানজা’ ডুবে যায়। পরে খবর পেয়ে কোস্ট গার্ড দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করলেও এখনো ছয়জন নিখোঁজ।

আরও পড়ুন: আমরা ভালো আছি

বাংলাদেশ লাইটারেজ ইউনিয়নের সচিব এস এম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তবে জাহাজটি কোন জাহাজের সঙ্গে ধাক্কা খেয়েছে এবং জাহাজে কী পণ্য ছিল সে বিষয়ে তথ্য দিতে পারেননি তিনি।

কোস্ট গার্ডের মিডিয়া অফিসার লে. মাশরার উদ্দিন নাহিয়ান বলেন, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি জাহাজডুবির ঘটনা আছে। ঘটনাস্থলে কোস্ট গার্ডের টিম রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা