গুঁড়িয়ে দেওয়া হল ৬ ভবন
সারাদেশ

কক্সবাজারে গুঁড়িয়ে দেয়া হল ৬ ভবন

এম.এ আজিজ রাসেল : শহরে কটেজ জোনে আবারও উচ্ছেদ অভিযান চালিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত অধিদপ্তর কক্সবাজার। এসময় ৬টি অবৈধ ভবনের আংশিক স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়।

আরও পড়ুন : গাছ কর্তন মামলায় কাউন্সিলর আটক

বুধবার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবু জাফর রাশেদ ও গণপূর্ত অধিদপ্তর কক্সবাজারের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আরিফুর রহমান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে কটেজ জোনে স্মরণ ও সৈকত আবাসিক এলাকার প্লটে একটি চক্র অনুমোদনহীন ৫-৬টি ভবন নির্মাণ করছে। ভবন নির্মাণে আবুল নামে এক ব্যক্তির নেতৃত্বে চক্রটি বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করার জন্য মালিকপক্ষ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। অবৈধ ভবন নির্মাণ বন্ধ করতে কউক ও গণপূর্ত আরও কয়েক দফা অভিযান চালায়। কিন্তু অভিযান শেষ হলে পুনরায় রাতের আঁধারে জোরেশোরে চলে নির্মাণ কাজ।

গত রোববার এখানে খরুলিয়া ঘাট পাড়া এলাকার সৌদি প্রবাসী মোস্তাক আহমদের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকে বিষক্রিয়ায় দুই শ্রমিক নির্মমভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এসময় আহত হয় আরও একজন। এই ঘটনা ধামাচাপা দিতে এক ছাত্রলীগ নেতা ও সাংবাদিকের নেতৃত্বে প্রায় ২০ লক্ষ টাকার মিশন বাস্তবায়ন করা হয়।

আরও পড়ুন : জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

এসব অভিযোগের প্রেক্ষিতে বুধবার অবৈধ ভবনগুলো গুড়িয়ে দিতে অভিযান চালানো হয়। এসময় পুরাতন ঢাকার বাড়ী রেস্তোরাঁ লোহাগড়ার আব্দুল হক এর মালিকানাধীন ভবন,পিএমখালীর মনিরের মালিকানাধীন ভবন,পুরাতন জিএম গেস্ট হাউস,রমজান কটেজ, আলোচিত কক্স ওশানিয়া ও পিএমখালীর ফিরোজের মালিকানাধীন ভবন আংশিক স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

কউক (সচিব) আবু জাফর রাশেদ বলেন, গণপূর্তের জায়গা অবৈধ দখল করে অনুমোদনহীন বহুতল ভবনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান। সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে পর্যায়ক্রমে। বিশ্বের দীর্ঘতম পর্যটন নগরী কক্সবাজারকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে কাজ করছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।

আরও পড়ুন : ময়মনসিংহে ডা.ইয়াকুব আলী ছাত্র কল্যাণ বৃত্তি প্রদান

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, কোন অবৈধ স্থাপনা নির্মাণ করতে দেবেন না কউক। দিনে উচ্ছেদ রাতে নির্মাণ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাতে নির্মাণ হওয়া অবৈধ ভবন আমরা দিনে ভেঙ্গে দেব, সকল অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

এসময় কউক'র অথরাইজড অফিসার রিশাদ উন নবীসহ বিদ্যুৎ বিভাগ, আনসার ব্যাটালিয়ান সদস্যরা দায়িত্ব পালন করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা