সারাদেশ

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে হতাহত ২

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে আছিরন নেছা (২৮) নামে ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার তিন বছরের শিশুপুত্র আরিয়ান মৃধা মারাত্মক আহত হয়েছে। আছিরন নেছা বোয়ালমারী পৌরসভার উত্তর শিবপুর গ্রামের ৫নং ওয়ার্ডের অবসরপ্রাপ্ত রেল কর্মচারী মো. নাজিমউদ্দীন শেখের মেয়ে। আছিরনের বিয়ে হয়েছে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার মহেষপুর ইউনিয়নের কাগদী গ্রামের নসিমন চালক মো. টুটুল মৃধার সাথে। বুধবার (১২ অক্টোবর) সকাল সোয়া ৮টায় পৌরসভার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: সর্বোচ্চ ভোটে নির্বাচিত বাংলাদেশ

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে গোপালগঞ্জের গোবরা থেকে রাজশাহী যাচ্ছিল 'টুঙ্গীপাড়া এক্সপ্রেস'। সকাল সোয়া ৮টার দিকে বোয়ালমারী রেলস্টেশন ত্যাগ করে। রেলস্টেশন থেকে মাত্র দুইশ ফুট দূরে পৌরসভার শিবপুর এলাকায় দাসের বাড়ির রেলগেটের কাছে আইউব মীরের বাড়ির সামনে রেললাইনের উপর বসেছিল মানসিক ভারসাম্যহীন আছিরণ নেছা। এ সময় আছিরন নেছার কোলে তার তিন বছরের শিশুপুত্র আরিয়ান ছিল। টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক বারবার হুইসেল দিলেও আরিয়ান নেছা রেললাইনের উপর থেকে না উঠায় দ্রুতগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় তার কোলের শিশুপুত্র আরিয়ানের পা এবং মাথা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। আরিয়ানকে স্থানীয় লোকেরা সাথে সাথে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তারিকুল ইসলাম নাদিম প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

উল্লেখ্য, আছিরন নেছা মানসিক ভারসাম্যহীন হওয়ায় মাস দেড়েক আগে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি এসে কবিরাজি চিকিৎসা নিচ্ছিলেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা