নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার
সারাদেশ
নলছিটিতে দুই জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার

ঝালকাঠি প্রতিনিধি : নিষেধাজ্ঞা অমান্য করে সুগন্ধা নদীতে ইলিশ শিকার করায় দুই জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন : নোয়াখালী জেলা পরিষদের নির্বাচন স্থগিত

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার।

দন্ডিত জেলেরা হলেন, ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর গ্রামের আব্দুল করিম হাওলাদারের ছেলে শোয়েব হাওলাদার (২৭) ও বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঠাকুর মল্লিক গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে মো. মাছুম হাওলাদার (২৬)।

আরও পড়ুন : ঈশ্বরগঞ্জে যুবদল নেতার লিফলেট বিতরণ

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে এদিন উপজেলা মৎস্য অফিস এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে সুগন্ধা ও বিষখালী নদীতে যৌথ অভিযান চালানো হয়।

এ অভিযানে সুগন্ধা নদীর অনুরাগ এলাকা থেকে দুইজন জেলেকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

আরও পড়ুন : শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন-গণস্বাক্ষর

এ বিষয়ে নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) সৈয়দ নজরুল ইসলাম বলেন, মা ইলিশ রক্ষায় আমরা বদ্ধপরিকর। এজন্য আমরা নিরবচ্ছিন্নভাবে সুগন্ধা এবং বিষখালী নদীতে অভিযান চালাচ্ছি। নিষেধাজ্ঞা অমান্যকারী কোনো জেলেকে ছাড় দেয়া হবে না।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা