সীমান্তে দফায় দফায় গোলা বর্ষণ
সারাদেশ

সীমান্তে দফায় দফায় গোলা বর্ষণ

সান নিউজ ডেস্ক: বান্দরবানের তুমব্রু সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে দফায় দফায় আবারও গোলা বর্ষণ ও মর্টারশেলের শব্দ শোনা গেছে। গত কয়েক সপ্তাহ বন্ধ থাকলেও সোমবার বিকেল থেকে মঙ্গলবার পর্যন্ত প্রচণ্ড বিস্ফোরণের এ শব্দ শোনা যায়। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: বাড়ছে বিদ্যুতের দাম

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিদর্শন শেষে বিজিবির মহাপরিচালক চলে যাওয়ার পর সোমবার বিকেল থেকে মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধ হেলিকপ্টার থেকে দেশটির তুমব্রু সীমান্তের ১৮, ৩১, ৩৪ ও ৩৫ নম্বর পিলার দিয়ে এবং সদর ইউনিয়নের আশারতলী, ফুলতলী ও জামছড়ির ৪৫ ও ৪৬ নম্বর পিলার দিয়ে কিছুক্ষণ পর পর মর্টারশেল ও গোলা বর্ষণের শব্দ ভেসে আসে। এ সময় বাংলাদেশের ভেতরে তমব্রু সীমান্তবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ভয়ে অনেকে ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েও ফিরে আসেন।

স্থানীয় বাসিন্দা মো. নুরুল আমিন জানান, ‘ভোরে ওপার থেকে বিস্ফোরণের শব্দে এপারের শিশুদের ঘুম ভেঙেছে। এতই বিস্ফোরণ হচ্ছিল যেন ভূমিকম্প চলেছে।’

আরও পড়ুন: বজ্রপাতে ৫ শ্রমিকের মৃত্যু

ঘুমধুম ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. আলম বলেন, ‘আজও সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত মোট তিন দফা মিয়ানমারের হেলিকপ্টার ফায়ারিংয়ের শব্দ শোনা গেছে। আবার মিয়ানমারের অভ্যন্তরে কিছু দূরের স্থলভাগ থেকে অনবরত গোলাগুলির আওয়াজও শুনেছি।’

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, কয়েক দিন বন্ধ থেকে ফের গোলাগুলির শব্দে এলাকায় আতঙ্ক বেড়েছে।

আরও পড়ুন: পাকিস্তানকে বেশি গুরুত্ব দেয় পশ্চিমারা

বিজিবির একজন কর্মকর্তা বলেন, সীমান্তজুড়ে টহল বাড়ানো হয়েছে। বিভিন্ন সম্ভাব্য পয়েন্টে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা