সারাদেশ

জুতার ভেতরে করে স্বর্ণ পাচার

সান নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে জুতার ভেতরে করে অভিনব কায়দায় স্বর্ণের বার পাচারের চেষ্টাকালে সুজন কান্তি দাশ (৩৮) নামের এক আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মামলার ডিবি চট্রগ্রামের ওসি নুর আহমদ ও সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।

আরও পড়ুন: বিয়ের চার মাসেই যমজ ছেলের মা!

রোববার (১০ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার কুমিরা ইউনিয়ন এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোহাগ পরিবহণের একটি বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুজন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উত্তর ঢেমশা গ্রামের মৃত নরেশ চন্দ্র দাশের ছেলে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা হয়েছে।

মামলাসূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় কিং অব কুমিরা কনভেনশন হলের সামনে চেক পোস্ট স্থাপন করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। একপর্যায়ে চট্টগ্রামের দামপাড়া থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহণের ওই বাসটি চেকপোস্টের সামনে এলে চালককে থামতে সংকেত দেন পুলিশ সদস্যরা। এর পর বাসের জে-৪ সিটে বসা যাত্রীকে তল্লাশি করা হয়। একপর্যায়ে তিনি স্বর্ণ রাখার কথা স্বীকার করে তা কোথায় আছে দেখিয়ে দেন।

আরও পড়ুন: নাইজেরিয়ায় নৌকাডুবি, নিহত ৭৬

স্বীকারোক্তির পর তার দুই পায়ের জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকানো ১৬টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রতিটি বারের ওজন ১৮৬৬.১৬০ গ্রাম এবং প্রতিটির দাম ৭ লাখ ২০ হাজার টাকা। মোট এক কোটি ১৫ লাখ ২০ হাজার টাকার স্বর্ণ উদ্ধার করা হয় তার জুতা থেকে।

ডিবি চট্রগ্রামের ওসি নুর আহমদ জানান, উদ্ধার হওয়া এসব স্বর্ণ বিদেশ থেকে আমদানি করা দাবি করেছেন চোরাকারবারি সুজন। কিন্তু তার পক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি। সরকারি শুল্ক কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে অবৈধভাবে আমদানি করে এসব স্বর্ণ অধিকমূল্যে বিক্রি করতে তিনি ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। বিকালে অভিযান চালালেও উদ্ধার করা স্বর্ণগুলো আসল ও বৈধ কিনা বা কোন কাগজপত্র রয়েছে কিনা তা যাচাই করতে অনেক সময় লেগে যায়। এসব যাচাই-বাছাই শেষে উদ্ধার করা স্বর্ণের বারসহ চোরাচালানকারীকে রোববার দিবাগত রাতে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তার বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন: আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, ১৬টি স্বর্ণের বারসহ স্বর্ণ চোরাচালান চক্রের এক সদস্যকে গ্রেফতার করে পরে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করেছে ডিবি পুলিশ। রোববার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা