সারাদেশ

উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কামরুজ্জমান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মৌমিতা আক্তার ছোয়া মনি (১৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির পিতা ছক্কু মিয়া সৌদি আরবে প্রবাসী হিসেবে কর্মকর্তা আছেন।

আরও পড়ুন: শিশু দিবাযত্ন কেন্দ্রে গুলি, নিহত ৩১

জানা গেছে, বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া গ্রামে পরিবারের সকলের অজান্তে গোসল করতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে ডুবে যায় শিশু ছোয়া মনি। শিশুটি এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজখবর করে না পেয়ে এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

আরও পড়ুন: বন্দুক হামলায় মেয়রসহ নিহত ১৮

কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাদিয়া পানিতে পড়ে মারা যাওয়ার ঘটনা সত্য বলে জানান।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা