সারাদেশ

নিখোঁজ সাব্বিরের সন্ধান চায় পরিবার

মো: মনির হোসেন, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিন বালিপাড়া গ্রামের নিজ বাড়ী থেকে গত মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে খেলাধুলার জন্য বের হয়ে আর ফিরে আসেনি মাদরাসা ছাত্র জাসিন আহমেদ সাব্বির হোসেন (১০)।

নিখোজ হওয়ার পর থেকে সাব্বিরের পরিবারের সদস্যরা তাকে এলাকায় ও আত্বীয়-স্বজনদের বাড়ীতেও কোন সন্ধ্যান মেলেনি।

বাড়ী থেকে বের হওয়ার সময় গায়ে ছিল আকাশি রংয়ের সাব্বির লেখা একটি জার্সি গেঞ্জি ও লাল রংয়ের ছাপা লুঙ্গি ছিল। সনাক্ত বিবেচনায় সাব্বিরের ডান চোখ ছোট ও আড়ে তাকায় এবং চোখের নিকট তিল রয়েছে। এ বিষয়ে গতকাল বুধবার জাসিন আহমেদ সাব্বির হোসেন এর মাতা মোসাঃ সুইটি আক্তার ত্রিশাল থানায় একটি সাধারন ডায়েরী করেন। ত্রিশাল থানার জিডি নং- ১৮৫, তারিখ-০৫/১০/২০২২ইং। নিখোজ সংক্রান্ত এ সাধারন ডায়েরীর তদন্ত করছেন ত্রিশাল থানা পুলিশের উপ পরিদর্শক আনিসুর রহমান।

যদি কোন হৃদয়বান ছেলেটির সন্ধান পেয়ে থাকেন নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। ০১৯২১৪১৪৯২০, ০১৭৫৮৪৬৪৮০৯।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন জানান, জাসিন আহমেদ সাব্বির হোসেন নিখোঁজের বিষয়ে একটি সাধারন ডায়েরী করা হয়েছে। সাধারণ ডায়েরীটি গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা