গাইবান্ধায় অধ্যক্ষের নানা দুর্নীতি
সারাদেশ

গাইবান্ধায় অধ্যক্ষের নানা দুর্নীতি

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাঠের বাজার আবু বক্কর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সাইদুর রহমান ক্ষমতার অপব্যবহার ও নিয়ম বহির্ভূতভাবে তার কথিত জামাই ও ভাতিজাকে ওই মাদ্রাসায় কর্মচারী হিসেবে নিয়োগের পায়তারা ফাঁস।

আরও পড়ুন : পিজিসিবি কমিটির তদন্ত শুরু

প্রতিকার চেয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির দুজন অভিভাবক সদস্য মুহাম্মদ নাজমুল হক প্রধান ও আবদুল মালেক বাদী হয়ে গাইবান্ধার পলাশবাড়ী সহকারী বিজ্ঞ জজ আদালতে প্রতিষ্ঠানের সভাপতি ও অধ্যক্ষসহ ১১ জনকে বিবাদী করে একটি মামলা (মামলা নং ২৩১/২০২২) দায়ের করেছেন।

মামলা ও সরেজমিনে প্রকাশ, ওই মাদ্রাসার নিয়োগ সংক্রান্ত বিষয়ে নোটিশ মারফত ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে গত ২৮ জুন ২০২২ ইং তারিখে এক সভা আহবান করা হয়। উক্ত সভায় ২নং এজেন্ডায় উল্লেখ ছিলো যে,অত্র মাদ্রাসায় "অফিস সহকারী কাম হিসাব রক্ষক", নৈশ প্রহরী ও ঝাড়ুদার নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা।

আরও পড়ুন : রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

অথচ ওই ধুরন্ধর অধ্যক্ষ পরবর্তীতে ১ পহেলা আগস্ট ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সমকাল ও গাইবান্ধা থেকে প্রকাশিত দৈনিক মাধুকর পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন, ১) অফিস সহকারী কাম হিসাব রক্ষক, ২) অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ৩) পরিচ্ছন্ন কর্মী। যা নোটিশের সাথে মিল নেই এবং সাংঘর্ষিক।

এদিকে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর অধ্যক্ষ তার কথিত জামাতাকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর দরখাস্ত করান। এছাড়া তার ভাতিজা অফিস সহকারী কাম হিসাবরক্ষক পদে দরখাস্ত করেন। ওই পদ গুলোতে তাদেরকে নিয়োগ দিতে অধ্যক্ষ পায়তারা চালাচ্ছেন বলে বিস্তর অভিযোগ করেন মামলার বাদী পক্ষ।

আরও পড়ুন : সাজেকে যানচলাচল স্বাভাবিক

মজার কথা বিধিতে না থাকলেও এ নিয়োগ দিতে মরিয়া হয়ে অধ্যক্ষ আবার নিজেই ওই নিয়োগ কমিটির সদস্য সচিব এর দায়িত্বরত আছেন। এছাড়াও নিয়োগ কমিটিতে অধ্যক্ষ নিজের সুবিধা আদায়ে ওই প্রতিষ্ঠানের কনিষ্ঠ জুনিয়র শিক্ষককে নিয়োগ কমিটির সদস্য হিসেবে রেখেছেন। উক্ত অধ্যক্ষ আবার গাইবান্ধা শহরের বাস টার্মিনাল জামে মসজিদের পেশ ইমাম হিসেবেও আছেন।

ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের বেসরকারী মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের চাকরির শর্তাবলী সংক্রান্ত প্রবিধান ২০১৯ এর ৪(৬) বিধান মোতাবেক নিয়োগ নির্বাচনী বোর্ডের কোনো সদস্যের নিকটাত্মীয় যদি প্রার্থী থাকে তবে তিনি নিয়োগ বোর্ডের সদস্য হতে পারবেন না।

আরও পড়ুন : ইরানে ভূমিকম্পের আঘাত

আর এসব সরকারি বিধি বিধানকে বুড়ো আঙুল দেখিয়ে অধ্যক্ষ নিজেই নিয়োগ কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন। যেখানে সিনিয়র শিক্ষক উক্ত নিয়োগ কমিটির সদস্য হওয়ার কথা, সেখানে অধ্যক্ষ তার নিকটাত্মীয়কে নিয়োগদানের জন্য তার নিজের ইচ্ছেমতো জুনিয়র শিক্ষককে উক্ত নিয়োগ কমিটিতে রেখেছেন।

এবিষয়ে মামলার বাদী ও অভিভাবক সদস্য মুহাম্মদ নাজমুল হক প্রধান বলেন, বিধি সম্মতভাবে কর্মচারী নিয়োগ হোক এটি আমরা চাই। কোনো বেআইনিভাবে, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার করে যেনো নিয়োগ না হয় সেজন্য আমরা আইনের আশ্রয় নিয়েছি।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

এছাড়া তারা আরো জানান, ইতিপূর্বে ওই অধ্যক্ষ মাদ্রাসার টিন শেড ওয়াল আপ ঘর নিলামে বিক্রি না করে সে ঘরের টিন ও ইটগুলো তিনি তার গাইবান্ধা শহরের নিজ বাসায় নিয়ে গিয়ে গোয়াল ঘর তৈরী করেছেন। যা এখনো দৃশ্যমান।

ওই মাদ্রাসার অভিযুক্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সাইদুর রহমান বলেন, বিধি মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি, বিধি মোতাবেক নিয়োগ হবে। আর আপনারা কতো লিখবেন লেখেন বলে আস্ফালন মুঠোফোনে জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা