শহরের য় পূজার সময় অসুস্থ হয়ে বিশ্বনাথ চক্রবর্তী এবং নলডাঙ্গার আচরাখালী আনন্দময়ী কালিমন্দিরে কর্তব্যরত আনসার সদস্য আলাউদ্দিন আলী (৫৯) মারা গেছেন। 
সারাদেশ

পূজায় দায়িত্ব পালনকালে মৃত্যু ২

সান নিউজ ডেস্ক: নাটোর শহরের তেবাড়িয়ায় পূজার সময় অসুস্থ হয়ে মণ্ডপের পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী এবং নলডাঙ্গার আচরাখালী আনন্দময়ী কালিমন্দিরে কর্তব্যরত আনসার সদস্য আলাউদ্দিন আলী (৫৯) মারা গেছেন।

আরও পড়ুন: সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ

বুধবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আনসার সদস্য আলাউদ্দিন আলী মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা আনছার অ্যাডজুডেন্ট শফিকুল আলম।

এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তীকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: পাল্টা মিসাইল ছুড়ল দক্ষিণ কোরিয়া

তিনি (পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী) নওগাঁ জেলার পাথরঘাটা এলাকার বাসিন্দা। তবে পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী তার পুলিশ সদস্য ছেলে পার্থ চত্রবর্তীর সাথে নাটোর শহরের হরিশপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। আর মৃত আলাউদ্দিন মাধনগরের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আচরাখালী আনন্দময়ী কালিমন্দিরে কর্তব্যরত আনসার সদস্য আলাউদ্দিন আলী হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। রাতেই তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে তিনি মারা যান।

আরও পড়ুন: অভিনব কায়দায় ঝগড়া লাগিয়ে ছিনতাই

এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মহাসড়ক সংলগ্ন তেবাড়িয়া হাটের পাশে পালপাড়া সার্বজনীন দূর্গা মণ্ডপের পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে পড়লে মন্দির কমিটির লোকজন তাকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পালপাড়া মণ্ডপের সাধারণ সম্পাদক অমল সেন জানান, পূজার কাজ শেষে প্রয়োজনীয় সরঞ্জামাদি গুছিয়ে রওনা হওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: শাকিবের সিনেমা থেকে বুবলী-পূজা বাদ!

অন্যদিকে, আনসার সদস্য আলাউদ্দিন আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নাটোর জেলা আনছার অ্যাডজুডেন্ট শফিকুল আলম জানান, পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা