মাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোর নিহত
সারাদেশ

মাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোর নিহত

সান নিউজ ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তের শূন্যরেখায় ফের স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক রোহিঙ্গা।

আরও পড়ুন: প্রবাসী আয়ে বড় ধাক্কা

রোববার (২ অক্টোবর) সকালে তুমব্রু সীমান্তের বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা কিশোরের নাম ওমর ফারুক (১৫)। বাবার নাম মো. আইয়ুব। তারা ব্লক-৩ রহিম মাঝির অধীনস্থ তুমব্রু জিরো লাইন কোনার পাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

আরও পড়ুন: জামিন পেলেন ইমরান খান

আহত রোহিঙ্গা হলেন—মো. সাহাবুল্লাহ (২৮)। তার বাবার নাম আবুল হোসেন। তারা ১০ নম্বর ব্লকে তুমব্রু জিরো লাইন কোনার পাড়া রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা বসবাস করে আসছেন।

রোহিঙ্গা নেতা দীল মোহাম্মদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আবদুল কালাম বলেন, ‘মাইন বিস্ফোরণে কোনাপাড়া রোহিঙ্গা ক্যাম্পের দুজন রোহিঙ্গা গুরুতর আহত হয়। পরে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। ভোর ৫টার দিকে ৩৪ বিজিবির অধীনস্থ তুমব্রু বিওপির সীমান্ত পিলার ৩৪-৩৫-এর মধ্যবর্তী শূন্য লাইন থেকে আনুমানিক ১ দশমিক ৫ কিলোমিটার পূর্বে ও মিয়ানমারের ২ বিজিপির কোনাপাড়া পোস্ট থেকে আনুমানিক ১ দশমিক ৫ কিলোমিটার পূর্বে মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা মাইন বিস্ফোরণ ঘটে। এগুলো মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা মাইন।’

আরও পড়ুন: চীনের মধ্যস্থতা চান মোমেন

নাইক্ষ্যছড়ি ৩-নং ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ জানান, তিনি কোনারপাড়ার রোহিঙ্গা স্থলমাইন বিস্ফোরণে মারা যাওয়ার খবরটি শুনেছেন। নিহত কিশোরের দু-পা নাকি উড়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায় বলে শুনেছি।

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে বলেন, ‘মাইন বিস্ফোরণের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, ওই দুই রোহিঙ্গা অবৈধভাবে মিয়ানমার থেকে সিগারেট এবং কফি আনতে গিয়ে মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আহত হয়। পরে একজনের মৃত্যু হয়। নিহত রোহিঙ্গা রোহিঙ্গা কোনার পাড়া রোহিঙ্গা ক্যাম্পের পাশে তাদের কবরস্থানে সকাল ১১টায় দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ১০ নম্বর ওয়ার্ডের মাঝি দিল মোহাম্মদ।

আরও পড়ুন: বিএনপি দূর্গত মানুষের পাশে দাঁড়ায় না

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর দুপুরে চোরাই গরু আনতে গিয়ে মর্টারশেল বিস্ফোরণে সীমান্তের হেডম্যান পাড়ার বাংলাদেশি যুবক অংঞাথাইন তঞ্চঙ্গ্যার (২৩) পা উড়ে যায়। আর সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত হন ইকবাল নামে এক রোহিঙ্গা। আহত হন আরও কয়েকজন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা