সারাদেশ

বিএনপি দূর্গত মানুষের পাশে দাঁড়ায় না

বদরুল ইসলাম বিপ্লব : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, দূর্যোগের সময় আওয়ামী লীগ মানুষের পাশে থাকে, বিএনপি পাশে থাকে না। তারা মানুষের মৃত্যু, দূর্যোগ ও দারিদ্রতাকে নিয়ে উপহাস করে।

তিনি আজ রোববার (২ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ মাঠে নিহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথা বলেন।

আরও পড়ুন: আপনারা ভয় পাবনে না

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বিদেশে থাকার পরও তার নির্দেশে আজকে আমরা আপনাদের পাশে এসে দাড়িয়েছি। ইতিমধ্যে ধর্মমন্ত্রণালয়, দূর্যোগ মন্ত্রণালয়, ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের আর্থিক ভাবে সহায়তা করা হয়েছে।

তিনি আরও বলেন, অর্থ দিয়ে প্রিয়জনকে ফিরে পাওয়া যাবে না। এবং এটির মূল্যায়ন অর্থ দিয়ে হয়না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বাড়ি উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায়। তার পরেও তিনি এখনো ঘটনাস্থলে আসেন নি। বরং ঢাকায় বসে সরকারের সমালোচনা করছেন।

তথ্য মন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ বলেন, ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় থাকা কালে ঘুর্নিঝড়ের সময় আকাশে আগুণের কুন্ডলি দেখা গেছে। কোন গাছের পাতা ছিল না, নারিকেল গাছের পাতাও ছিলনা। সে সময় সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরেনি। অর্থাৎ তারা দূর্গত মানুষের পাশে দাঁড়ায় না।

এসময় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি, আওয়ামীলীগের কেন্দ্রী কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট।

পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিহতদের স্বজনদের হাতে মাথাপিছু ৫০ হাজার টাকা করে বিতরণ করেন।

উল্লেখ্য, এর পূর্বে নিহতদের স্বজনদের ১ লক্ষ ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা