সারাদেশ

হলমার্ক গ্রুপের নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার

মোঃআসাদুজ্জামান আসাদ (প্রতিনিধি) : সাভারের তেতুলঝোড়া ইউনিয়নের হলমার্ক গ্রুপের নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শাকিব-পূজা!

রবিবার(২ অক্টোবর) দুপুরে সাভার ট্যানারী ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রাসেল মোল্লা বিষয়টি নিশ্চিত করেন।

নিরাপত্তা প্রহরী রয়েল সরকার(৩৫) কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার সাতানা গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে।ঐ প্রতিষ্ঠানের ভেতরে থেকেই তিনি নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করতেন।

পুলিশ জানায়,আজ ভোরে হলমার্ক গ্রুপের ভিতরে জংগলে গলায় গামছা প্যাচানো অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এবিষয়ে সাভার ট্যানারী ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রাসেল মোল্লা জানান,নিহত প্রহরী হলমার্ক গ্রুপের কারখানার ভেতর বসবাস করতেন।ধারনা করা হচ্ছে, গতকাল রাতে জুয়া খেলার সময় দ্বন্দের জেরেই তাকে গলায় গামছা পেচিয়ে ও মাথায় আঘাত করে হত্যার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।এ ঘটনায় অভিযুক্তদের আটকের চেষ্টার পাশাপাশি সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা