দুর্গাপূজার উপলক্ষে মুক্তির বন্ধন ফাউন্ডেশনের ফ্রী হাট
সারাদেশ

দুর্গাপূজার উপলক্ষে মুক্তির বন্ধন ফাউন্ডেশনের ফ্রী হাট

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনন্যা ফাউন্ডেশনের সহযোগিতায় মুক্তির বন্ধন ফাউন্ডেশন সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের ক্রয় সামর্থ্যহীন পরিবারের সদস্যদের জন্য পূজোর ফ্রি হাটের আয়োজন করেছে।

আরও পড়ুন : রোহিঙ্গা সংকট গ্রহণযোগ্য নয়

ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের উত্তর বনগাঁও ইরা ফিলিং স্টেশন মাঠ চত্বরে এই ফ্রি হাটের আয়োজন করা হয়।

শনিবার (১ অক্টোবর) ওই পূজোর ফ্রি হাটের উদ্বোধন করেন ভারতীয় হাই কমিশনের সহকারী হাই কমিশনার নিরাজ জয়সওয়াল।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য (বিপিএম),ময়মনসিংহের পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূইয়া (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শেখ মুস্তাফিজুর রহমান,ঈশ্বরগঞ্জ থানার (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান, ইউপি চেয়ারম্যান জুবের আলম কবীর রুপক প্রমুখ।

আরও পড়ুন : হত্যার রাজনীতি করে বিএনপি

সরেজমিন গিয়ে দেখা যায়, ইরা ফিলিং স্টেশনে বসানো পূজোর ফ্রি হাটের স্টল গুলোতে সাজিয়ে রাখা হয়েছে শিশু, কিশোর ও বয়স্ক নারী পুরুষদের জন্য নতুন পোশাক, প্রসাধনী ও চাল-ডাল চিনিসহ নানা নিত্য প্রয়োজনীয় সামগ্রী।

মুক্তির বন্ধন ফাউন্ডেশনের সমন্বয়ক আজহারুল ইসলাম পলাশ জানান, লোকলজ্জার ভয়ে ক্রয় সামর্থ্যহীনদের মাঝে যারা স্টলে আসেনি তাদের পণ্যসামগ্রী বাড়িতে পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবীকর্মীরা। এই ফ্রি হাটে সামর্থ্যহীন ২শত মানুষ স্টল থেকে তাদের পছন্দমত পোশাক সামগ্রী নিয়ে যান।

উদ্বোধনকালে সহকারী হাই কমিশনার বলেন, দুর্গোৎসব উপলক্ষে অনন্যা ফাউন্ডেশন ও মুক্তির বন্ধন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গৃহীত কর্মসূচী একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কর্মসূচী সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি করে এবং সুন্দর সমাজব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করে।

আরও পড়ুন : ফের বেড়েছে ডিমের দাম

তিনি আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামী দিনগুলোতেও এই কর্মসূচীর ধারাবাহিকতা অব্যহত রাখার জন্য আয়োজকদের প্রতি আহবান জানান। পণ্যসামগ্রী পেয়ে উত্তর বনগাঁওয়ের প্রতিবন্ধি গোপাল চন্দ্র জানান, দ্রব্যমূল্যের উর্দ্ধগতির সময়ে যে পণ্যগুলোর আমি পেয়েছি এর মূল্য অনেক বেশি। এগুলো পেয়ে আমি অনেক আনন্দিত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা