জমি নিয়ে বিরোধের জেরে হামলা, আহত ৭
সারাদেশ

জমি নিয়ে বিরোধের জেরে হামলা, আহত ৭

এস এম রেজাউল করিম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে আপন ভাইয়ে ভাইয়ে জমির ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে দুই নারীসহ উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গা সংকট গ্রহণযোগ্য নয়

শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বাড়ৈবাড়ি গ্রামের সরদারবাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়ে নূরে আলম (৬০), তার স্ত্রী কাওসার বেগম (৫২), ছেলে রিপন সরদার (২৬) ও আব্দুল্লাহ (২২) রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। অপর পক্ষের কবির, হক ও তার বোন রমিসা বরিশাল শেবাচিমে ভর্তি। আহতদের মধ্যে নূরে আলম ও রিপনের মাথা ফেটে গুরুত্বর আহত হয়েছেন।

আরও পড়ুন: হত্যার রাজনীতি করে বিএনপি

আহতদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি নিয়ে নূরে আলম ও তার ছোট ভাইদের সাথে বিরোধ চলে আসছিলো। শনিবার সকালে স্থানীয় শালিশদার উভয় নিয়ে শালিশ বৈঠক করে এবং শীগ্রই রোয়েদাদ দিবে বলে ঘোষণা দিয়ে চলে যাওয়ার পরে জমির ভাগাভাগি নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে নূরে আলমের ছোট ভাই হক, কবির, মোস্তফা, ফেরদৌস, মিলনসহ ১০/১৫ জন মিলে নূরে আলমসহ তার স্ত্রী-সন্তানদের ওপর হামলা চালায়।

এ বিষয়ে কবির সরদার জানান, এ বিষয়টি ভাই ভাই নিজেরা নিজেরা। স্থানীয় মেম্বরের মাধ্যমে নিজেরা ম্যানেজ করে নিবো।

আরও পড়ুন: ফের বেড়েছে ডিমের দাম

তিনি জানান, এ ঘটনায় হক, কবির ও তার বোন রমিসাসহ কয়েকজন আহত হয়ে বরিশাল শেবাচিমে চিকিৎসা নিচ্ছেন। স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান জানান, উভয় পক্ষ শালিশ মান্য করলে কয়েক দফায় বৈঠক হয়। শনিবারও বৈঠক হয়েছে এবং শালিশদারদের সিদ্ধান্ত উভয় পক্ষ মান্য করেছে কিন্তু শালিশদাররা চলে আসার পর উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা