উলিপুরে গৃহবধূর আত্মহত্যা!
সারাদেশ

উলিপুরে গৃহবধূর আত্মহত্যা!

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে গঁলায় ওড়না পেঁচিয়ে ময়না বেগম (৪০) নামের দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের বিজয়রাম তবকপুর খেওয়ার ঘাট এলাকায়।

আরও পড়ুন : হত্যার রাজনীতি করে বিএনপি

জানা গেছে, শনিবার (১ অক্টোবর) ভোর ৪টায় ছক্কু মিয়া ঘুম থেকে ওঠে তার স্ত্রী ময়না বেগমকে দেখতে না পেয়ে খোঁজখবর করতে থাকে। এক পর্যায়ে গোয়াল ঘরের ধরনার সাথে ঝুলন্ত অবস্থায় তার স্ত্রীর মরদেহটি দেখতে পান স্বামী ছক্কু মিয়া।

আত্মাহত্যার বিষয়টি উলিপুর থানা পুলিশ জানতে পেরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়না বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে দাবী করেছেন পরিবার ও স্থানীয়রা।

আরও পড়ুন : রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা