বোয়ালমারীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
সারাদেশ

বোয়ালমারীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কামরুল সিকদার, বোয়ালমারী: ফরিদপুরের বোয়ালমারীতে ১৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে নির্বাচিত কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

আরও পড়ুন: আল-বদর বাহিনী প্রধান খলিলুর গ্রেফতার

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৭০ জন নির্বাচিত কৃষকের প্রত্যেককে ৫ কেজি মাসকলাই বীজ, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ৫ কেজি করে বিতরণ করা হয়।

বিনামূল্যে বীজ ও সার বিতরণ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এক অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজাসহ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ বিন সালমান

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড় জানান, খরিপ-২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ১৭০ জন নির্বাচিত কৃষকের প্রত্যেককে ৫ কেজি মাসকলাই বীজ, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ৫ কেজি করে বিতরণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা