সারাদেশ

নোয়াখালীতে প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া ও খাবার বিতরণ    

নোয়াখালী প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া এবং দুস্থ, খেটে-খাওয়া মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : আল-বদর বাহিনী প্রধান খলিলুর গ্রেফতার

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা শহরের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিট কার্যালয়ে মিলাদ মাহফিল শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া করা হয়।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য এডভোকেট শিহাব উদ্দিন শাহিন এই মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া এবং খাবার বিতরণের আয়োজন করেন।

মিলাদ মাহফিল ও দোয়া শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করে জেলা জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন।পরে শহরের নোয়াখালী প্রেসক্লাব সড়কে দুস্থ, খেটে-খাওয়া মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুস জাহের, সহসভাপতি জাকিউল ইসলাম দুলাল, বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি আবুল কাশেমসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা