সারাদেশ

চাকরির প্রলোভন দিয়ে প্রতারণা, আটক ১

আমিরুল হক, সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে চাকরির প্রলোভন দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. ফুলচান প্রামানিক নামের একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন: আল-বদর বাহিনী প্রধান খলিলুর গ্রেফতার

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯ টায় শহরের নীচুকলোনী থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করা করে। আটক ফুলচান টাংগাইলের গোবিন্দাস ভূয়াপুর এলাকার মৃত মকরম আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ফুলচান নিজেকে মীর আকতার কোম্পানির নিয়োগপ্রাপ্ত ফোরম্যান দাবি করেন। এই কোম্পানী সৈয়দপুর বিমানবন্দর নির্মাণ কাজ পেয়েছে এবং এ কাজের জন্য চারশত জন শ্রমিক নিয়োগ করা হবে প্রচারণা চালান। প্রচারণা চালিয়ে বিভিন্ন এলাকার ৫০ জনের কাছে ৫ থেকে ৬ হাজার টাকা নেন। নিজেকে ফোরম্যান দাবি করলেও কোম্পানির নিয়োগপত্র বা কোন প্রমাণ দেখাতে পারেনি ফুলচান। তার রিরুদ্ধে মীর আকতার কোম্পানির নাম ভেঙ্গে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নিয়োগের নামে বায়োডাটা ও টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পেয়ে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ বিন সালমান

ভুক্তভোগীরা জানান, নিয়োগের কথা বলে তাদের দশ দিন ধরে সৈয়দপুরে এনে রেখেছে। যে কোম্পানীর কথা বলে তাদের আনা হয়েছে, সেই কোম্পানির কোন হদিস পায়নি তারা। বসে বসে খেয়ে তাদের পকেটের জমা টাকাও শেষ হয়ে গেছে।

টাংগাইল সদরের মৃত শহিদুলের ছেলে নবগত প্রকৌশলী রাইসূ ইসলাম জানান, সাইট ইঞ্জিনিয়ার নিয়োগের কথা বলে সৈয়দপুরে এনে তার কাছ থেকে কোম্পানির সিকিউরিটির নামে ছয় হাজার টাকা নিয়েছে।

আরও পড়ুন: মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

গাইবান্দার পূর্ব ইদাখালির আলম মিয়ার ছেলে সাদেক আলী জানান, বাবুর্চি হিসেবে নিয়োগ দেওয়ার কথা তার কাছ থেকে ৫ হাজার ৬৪০ টাকা নিয়েছে। গাইবান্দা থেকে বাকিতে পাতিল, কড়াই, বালতি, প্লেট গ্লাসসহ রান্নার সামগ্রী কিনে সৈয়দপুরে আসেন তিনি।

এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ফুলচান নামে একজন ব্যক্তিকে আটক রাখা হয়েছে। তবে তার ব্যাপারে কেউ কোন লিখিত অভিযোগ করেনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা