সারাদেশ

স্ত্রীকে হত্যার ২৬ বছর পর স্বামীর যাবজ্জীবন

শফিক স্বপন, মাদারীপুর: স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে মামলার ২৬ বছর পর স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল বেলা ১টার দিকে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল হোসাইন এ রায় দেয়।

আরও পড়ুন: ইভিএম কিনতে ৮৭১১ কোটি টাকা চায় ইসি

আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাথে ৫ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেয়। রায়ে রাষ্টপক্ষ ও নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন। তবে মামলার আসামি স্বামী গোবিন্দ্র চন্দ্র পাল পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত ১৯৯৬ সালের ৫ ডিসেম্বর রাতে মাদারীপুরের শিবচর উপজেলার রাম রায়কান্দি এলাকার মিলানী রানী পালকে শ্বাসরোধ হত্যা করে হত্যা করে তার স্বামী গোবিন্দ্র চন্দ্র পাল। পরের দিন সকালে স্বামী পালিয়ে গেলে শিবচর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে একই মাসের ৯ ডিসেম্বর স্বামীকে আসামিকে হত্যা মামলা দায়ের করেন শিবচর থানার এসআই আব্বাস উদ্দিন।

আরও পড়ুন: বিএনপিকে কাভারেজ বেশি দেওয়া হচ্ছে

পরে ১৯৯৭ সালের ১ ফেব্রুয়ারি স্বামীকে দোষী করে চার্জশিট দাখিল করেন একই থানার এসআই নাজমুল হক। এ ঘটনায় স্বামী পলাতক থাকায় সাক্ষীদের জবানবন্দি শেষে দীর্ঘ ২৬ বছর পর এ রায় দেয়া হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা