প্রতীকী ছবি
সারাদেশ

সেচ বোরিং লাইসেন্স পেতে ভোগান্তি

এস.এম শাহাদৎ হোসাইন, গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সেচ বোরিং লাইসেন্স প্রদানে কৃষকদের ধাপে ধাপে ভোগান্তি করা হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী সেচ কাজ করার জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সেচ শাখা থেকে বোরিং লাইসেন্স গ্রহণ করে বিদ্যুৎ লাইনের সংযোগ নিয়ে সেচ মোটর দিয়ে জমিতে পানি সেচ দিতে নিয়ম করা হয়।

আরও পড়ুন: সৌদি যুবরাজকে নিয়ে সমালোচনা

তবে সেচ বোরিং লাইসেন্স নিতে ধাপে ধাপে চরম ভোগান্তি পোহাতে হয় কৃষকদের। সেচ বোরিং লাইসেন্সের আবেদন করলে তদন্ত প্রক্রিয়া শুরু হয়। ইউনিয়ন সহকারী ভৃমি কর্মকর্তা, ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা সেচ বিভাগের উপ সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও সদস্য সচিব মাঠ পর্যায়ে তদন্ত করতে আসলে অনেক কর্তাকে তেল খরচ হাতে ধরে দিতে হয়। কোন কোন কর্মকর্তা মোটা অংকের অর্থ গ্রহণ করে নিয়ম নীতির তোয়াক্কা না করে সেচ লাইসেন্স দিয়ে থাকে।

কৃষি মন্ত্রণালয়ের ১৯৮৭ সালের ডিসেম্বর মাসের ৩১ তারিখে প্রকাশিত গেজেটে দেখা যায়, একটি অগভীর নলকুপ থেকে আরেকটি নলকুপের দুরত্ব ৮শ ফুটের বেশি। একটি গভীর নলকুপের দুরত্ব (বড়) ১ হাজার ৬শ ২০ ফুট ও (ছোট) একটির ১ হাজার ১শ ৪০ ফুট দুরত্ব থাকার নিয়ম থাকলেও উপজেলার খামার ধুবনী গ্রামের মৃত হরলাল সরকারের পুত্র মিষ্টি ভুষণ ও মৃত বাছরত আলীর পুত্র রাশেদুল ইসলামের অগভীর নলকুপ থেকে ৫শ ফুট দুরত্বে একই গ্রামের মৃত ফনি ভুষণের পুত্র হিমাংশু কুমারের নামে নিয়ম নীতির তোয়াক্কা না করে একটি সেচ লাইসেন্স প্রদান করে।

আরও পড়ুন: আ. লীগের আমলেই সুষ্ঠু ভোট হয়েছে

উক্ত লাইসেন্সটি বাতিল চেয়ে মিষ্টি ভুষণ ও রাশেদুল ইসলাম বাদী হয়ে সিনিয়র সহকারী জজ আদালত সুন্দরগঞ্জ,গাইবান্ধায় হিমাংশু ও সেচ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের ৭ জনকে বিবাদী করে একটি মামলা দায়ের করে। যাহার নং-৬৪/২০২২ অন্য। একজন প্রকৌশলীর মাধ্যমে তদন্ত করে লাইসেন্স প্রদান করা নিয়ম থাকলেও একজন অফিস সহকারী আগস্ট মাসে ১৫০টি সেচ আবেদনের তদন্ত করে লাইসেন্স প্রদানের সুপারিশ করেছে।

একটি সুত্রে জানা যায়, উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামের মছির উদ্দিনের পুত্র মুসলিম আলীর নামে সেচ লাইসেন্স দেয়ার সুপারিশ করা হয়েছে। সেই সেচ বোরিং এর জমি থেকে উত্তরে ময়েসের সেচ বোরিং, পশ্চিমে সামাদের, দক্ষিণে আব্দুর রহমানের, পুর্বদিকে বাদশার বোরিং রয়েছে।

আরও পড়ুন: বাসচাপায় প্রাণ গেলো ইমাম-মুয়াজ্জিনের

সুন্দরগঞ্জ উপজেরার উপ সহকারী প্রকৌশলী আরমান বাদশা বলেন, আমি তদন্তের দায়িত্বে নেই।

সহকারী প্রকৌশলী ও সদস্য সচিব আফিদ কামরুল আশরাফি বলেন, ৮শত ২০ ফুট ও ১১শত ৪০ ফুট দুরত্বে শ্রেণি ভেদে লাইসেন্স দেয়ার নিয়মের ব্যতিক্রম করা হয়নি। চুড়ান্ত তালিকার আগে প্রয়োজনে আবারও তদন্ত করা হবে ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা