সারাদেশ
গোবিন্দগঞ্জ মটরশ্রমিক ইউনিয়ন নির্বাচন

সভাপতি নাঈম, সাধারণ সম্পাদক শাহিন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা: গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং ৪১৫) বহুল কাঙ্ক্ষিত ত্রি-বার্ষিক নির্বাচন উৎসব মুখর ও শান্তিপূর্ন পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়।

শনিবার (১৭ সেপ্টেম্বর) গোবিন্দগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রে ১৫টি পদের বিপরীতে ভোটার ছিল ২৯৬০জন। এর মধ্যে ২৫২৫জন ভোটাধিকার প্রয়োগ করেন। সংগঠনটির সভাপতি পদে আবু নাঈম (বাঘ-১২৮৮) সাধারণ সম্পাদক পদে আব্দুল মালেক শাহিন (বাস-১২৮১) ও সাংগঠনিক সম্পাদক পদে ইকবাল হোসেন (হাতি-১০৮১) নির্বাচিত হন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজয়বরনকারী অপর প্রার্থীরা হলেন ওয়াহেদুল ইসলাম (ছাতা-৭৬১) ও ছামছুল হক (টেম্পু-৪৪৮) সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করেন আব্দুল্যা আল লাবিব (বটগাছ-১২০৪)। সাংগঠনিক সম্পাদক প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন রেজাউল করিম (দেয়ালঘড়ি-৮০৫) ও রেজাউল করিম (টেলিভিশন-৫৮২)এ পদে বিজয়ী প্রার্থী ইকবাল হোসেনের (হাতি-১০২১ও নষ্ট ভোট ১১৭)।

অন্যান্য পদের বিজয়ী প্রার্থীরা হলেন সহ সাধারণ সম্পাদক পদে সাদেকুল ইসলাম সাদেক (স্টিয়ারিং) দপ্তর সম্পাদক আজমল হোসেন (কাপপিরিচ-১৫৮৫), কার্যকরি সদস্য পদে প্রথম বাবু মিয়া (স্লাইরেঞ্জ-১৩৭২), দ্বিতীয় আব্দুল কাফি (মাছ-৯২১), তৃতীয় ওয়াসিম প্রধান (মই-৭২০) নির্বাচিত হন। তাদের নিকটতম প্রতিদ্বন্দিরা হলেন মমতাজ শেখ (কলস ৬৮৭) আব্দুর রাজ্জাক (ব্রাশ-৬১৮) বুলু মিয়া (ডাব-৫৫২) ও দেলোয়ার হোসেন (গরুরগাড়ি-২৯৮)।

অপরদিকে কার্যকরি সভাপতি পদে বিশ্বজিৎ কুমার মোহন্ত (গামছা), সহ-সভাপতি পদে লাবু মিয়া (প্লাস) ও হারুনুর রশিদ (ফুটবল), সড়ক সম্পাদক পদে ছয়ফুল ইসলাম (ঘোড়া) ক্যাশিয়ার পদে ছয়ফুল ইসলাম (ঘোড়া) ক্যাশিয়ার পদে ফারুক মন্ডল (গাভি) নির্বাচিত হয়েছে।

উল্লেখ্য, বিগত (১৩ আগষ্ট) শনিবার উপজেলা কনফারেন্স রুমে তফসিল ঘোষণা করা হয়৷ প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আরিফ হোসেন এ তফসিল ঘোষণা করেন৷

বিগত ১৪ জুলাই ২০১৮ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই মোতাবেক ২০২১ সালে ওই কমিটির মেয়াদ শেষ হয়৷ করোনাকালিন সময় ভোট গ্রহন সম্ভব না হওয়া সেই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি দীর্ঘ আটমাস দায়িত্ব পালন শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা