প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী চাঁদপুরে
সারাদেশ

প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী চাঁদপুরে

সান নিউজ ডেস্ক: প্রেমের টানে এবার হাজার মাইল পাড়ি দিয়ে চাঁদপুরে এসেছেন মালয়েশিয়ান তরুণী। ভালোবাসার মানুষকে আপন করে পেতে সুদূর মালয়েশিয়া থেকে ছুটে এসেছেন নুর আয়েশা। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ধর্মীয় রীতি মেনে ওমর ফারুক ও নুর আয়েশার বিয়ে সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: নিত্যপণ্যের দাম বেঁধে দেওয়া হবে

জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার বড় শাহতলীর চৌধুরী বাড়ির মৃত কামালের ছেলে ওমর ফারুক। ৭ বছর আগে চাকরির সুবাদে তিনি মালয়েশিয়ায় যান। সেখানে ফেসবুকের মাধ্যমে আয়েশার সঙ্গে তার পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। চার মাস আগে ফারুক বাংলাদেশে আসেন। প্রিয় মানুষ দেশে চলে আসায় গত বুধবার (১৪ সেপ্টেম্বর) মা, বড় ভাই ও ভাবিকে নিয়ে বাংলাদেশে আসেন নুর আয়েশা।

ওমর ফারুক হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ ৬ নং ওয়ার্ডে একটি বাসায় ভাড়া থাকেন। বৃহস্পতিবার রাতে ওমর ফারুকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নুর আয়েশা। বিয়েতে খুশি ওমর ফারুকের পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: ভারি বৃষ্টিতে দেওয়াল ধসে নিহত ১০

ওমর ফারুক জানান, সত্যিকারের ভালোবাসা কোনো বাধা মানে না।

মালয়েশিয়ান তরুণী নুর আয়েশা স্থানীয় একটি ইউনিভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি চাকরি করছেন। তিনি বলেন, দেশে ফিরে দুজনই নতুনভাবে ক্যারিয়ার শুরু করব।

ওমর ফারুকের মা বলেন, পুত্রবধূ ইংরেজিতে দক্ষ। কিছু কিছু বাংলা শেখার চেষ্টা করছে। পুত্রবধূর সঙ্গে তার মা, বড় ভাই ও ভাবি বাংলাদেশ এসেছে।

আরও পড়ুন: ইজিয়ামে গণকবরের সন্ধান মিলেছে

নুর আয়েশার মা বাংলাদেশের সৌন্দর্য, ইমিগ্রেশন পুলিশের ব্যবহারে মুগ্ধ হয়ে জানান, বাংলাদেশ অনেক সুন্দর দেশ। এদেশের মানুষ খুবই অতিথিপরায়ণ। বাংলাদেশের ফুচকা অসাধারণ। মালয়েশিয়াতে ফুচকার ব্যবসা চালু করব ভাবছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা