সারাদেশ

মিলনের ওপর রহস্যজনক হামলা

সান নিউজ ডেস্ক: চাঁদপুরে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ড. আ ন ম এহসানুল হক মিলনের ওপর রহস্যজনক হামলার ঘটনা ঘটেছে। গাড়িতে মিলন ছাড়াও তার সহধর্মিণী কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী নাজমুন নাহার বেবি ছিলেন।

আরও পড়ুন: বিজয়ের সিনেমায় ‘জয় বাংলা’ স্লোগান

সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় কচুয়া উপজেলা সদর দক্ষিণ ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত একটি ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু গাড়িতে হামলার পর তারা সেখানে আর যোগ দেননি।

জানা গেছে, কচুয়া উপজেলার বদরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপি। ঠিক একই মাঠে একই দিন ইফতার মাহফিলের আয়োজন করে স্থানীয় ছাত্রলীগ। একই স্থানে দুইপক্ষের ইফতার মাহফিল আয়োজন করায় পুলিশ তা বন্ধ করে দেয়। বদরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ছাত্রলীগ ইফতার মাহফিল আয়োজন করায় বাধ্য হয়ে স্থানীয় বিএনপি তাদের ইফতার মাহফিল পার্শ্ববর্তী হোসেনপুর এলাকার এক কর্মীর বাড়িতে আয়োজন করে।

আরও পড়ুন: বিএনপির অনেক কথাবার্তাই বানোয়াট

হামলার জন্য কেন্দ্রীয় বিএনপির সদস্য মালয়েশিয়া প্রবাসী মোশারফ হোসেন দায়ী করে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, কচুয়া আসনের এমপি ড. মহীউদ্দীন খান আলমগীর, কেন্দ্রীয় নেতা ড. সেলিম মাহমুদ ও আওয়ামী লীগ নেতা গোলাম হোসেন, পৌর মেয়র নাজমুল আলম স্বপনসহ উপজেলা যুবলীগ, ছাত্রলীগ কেউই গাড়িতে হামলা-ভাঙচুর করেনি। মোশারফ মালয়েশিয়ায় বসে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ হামলা ও আমার গাড়ি ভাঙচুর করার জন্য তাকে জবাব দিতে হবে।

অন্যদিকে, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহাবুব আলম বলেন, ওখানে কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদের অনুসারীরা ইফতার মাহফিলের আয়োজন করে। মিলন বিএনপি আয়োজিত অনুষ্ঠানে বদরপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় কিছু ছাত্রলীগ নেতাকর্মী তার গাড়ি থামানো চেষ্টা করে। পরে তাকে ধাওয়া দেয়।

আরও পড়ুন: আসামির স্ত্রীর বটির কোপে জখম পুলিশ

এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দীন বলেন, মিলন সাহেবকে ওই পথ দিয়ে অনুষ্ঠানে যেতে আমরা নিষেধ করেছি। কিন্তু তিনি ওই পথ দিয়েই গেলেন। যদিও আমরা তাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি। এর মধ্যেই তার গাড়িতে হামলা হয়েছে। আমরা তাৎক্ষণিক হামলাকারীদের চিহ্নিত করতে পারিনি।

তিনি আরও জানান, অক্ষত অবস্থায় মিলন ও তার সহধর্মিণী ঢাকায় চলে গেছেন। ফলে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। তবে মিলন-বেবীকে বহনকারী প্রাইভেটকারের কাঁচ ভাঙচুর হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা