নোয়াখালীতে ৭ জুয়াড়ি গ্রেফতার
সারাদেশ

নোয়াখালীতে ৭ জুয়াড়ি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলা থেকে ৭ পেশাদার জুয়াড়ি গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ ৬ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুন : নিত্যপণ্যের দাম বেঁধে দেওয়া হবে

গ্রেফতারকৃতরা হলেন, ৬নং নোয়াখালী ইউনিয়নের আবুল হাশেমের ছেলে আবদুল জলিল (৪২), মৃত এমলাক হোসেনের ছেলে আলমগীর হোসেন (৪০), মো. খোকনের ছেলে আবদুর রশিদ (৩০), মৃত সফি উল্যাহর ছেলে সুমন (৩৫), মৃত মফিজ উল্যাহর ছেলে আবদুল করিম (৫০) তিরানব্বই শল্যা গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে মো. তাজুল ইসলাম (৩০) ও আবদুল্যাহপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. মামুন (৩৫) ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, গতকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নোয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৌজা গ্রামের ঠক্কর এলাকার নির্মাণাধীন স্বপ্নীল কটেজে অভিযান চালিয়ে সাত থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন : ইজিয়ামে গণকবরের সন্ধান মিলেছে

ঘটনার সত্যতা নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসর বসার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় জুয়া আইনে মামলা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা