অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি
সারাদেশ

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে অস্ত্রের মুখে জিম্মি করে একদল সংঘবদ্ধ ডাকাত দল এক গরু খামারীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি করেছে।

আরও পড়ুন: দ. এশিয়া সমৃদ্ধশালী অঞ্চলে পরিণত হবে

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে রাজৈর উপজেলার পশ্চিম রাজৈরের আলমতস্তার মোল্লা বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের বরাতে রাজৈর থানার পুলিশ উপ-পরিদর্শক ইখতিয়ার আহমেদ জানান, মঙ্গলবার রাত ১টার দিকে গরু খামারী রবিউল মোল্লার বাড়িতে ঘরের বাথরুমের টিন কেটে ঘরে প্রবেশ করে ডাকাতরা। এসময় ৭ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল তাদের অস্ত্রের মুখে জিম্মি করে রশি দিয়ে বেঁধে ফেলে।

আরও পড়ুন: দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

পরে তার ব্যবসায়ের নগদ দুই লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইলসহ অন্তত ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় রবিউল মোল্লা ও তার স্ত্রীকে চোখ ও হাত-পা বেঁধে রেখে যায়। পরে বুধবার সকালে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে।

ক্ষতিগ্রস্ত রবিউল মোল্লা জানান, আমার ব্যবসার দুই লাখ টাকাসহ প্রায় আট লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। আমার বাড়িটি খালি জায়গায় হওয়ায় তারা ডাকাতি করছে। আমি কিছু লোক চিনতে পেরেছি। এদের বিরুদ্ধে রাজৈর থানায় অভিযোগ দায়ের করবো। খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা