সারাদেশ

বড়াইগ্রামে বাড়ি থেকে ২৩০ বস্তা সার জব্দ

আব্দুল আউয়াল মন্ডল, নাটোর: নাটোরের বড়াইগ্রামে বিক্রি না করে বাড়িতে মজুত রাখা ২৩০ বস্তা ইউরিয়া ও ডিএপি সার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার রাত সোয়া নয়টার দিকে উপজেলার নগর বাজারে এলমা এন্টারপ্রাইজ থেকে এসব সার জব্দ করা হয়।

এ সময় সার ও কীটনাশক বিক্রির লাইসেন্স না থাকা এবং অতিরিক্ত সার মজুতের অভিযোগে দোকান মালিক আলালউদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু এ আদালত পরিচালনা করেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা উপস্থিত ছিলেন। মঙ্গলবার জব্দ করা সারগুলো ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই সার বিক্রেতার বাড়িতে অভিযান চালিয়ে ২শ’ বস্তা ইউরিয়া ও ৩০ বস্তা ডিএপি সার পাওয়া যায়। পরে সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু সেখানে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেন।

একই সঙ্গে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ করে সেগুলোও ধ্বংস করেন। পরে স্থানীয় ইউপি সদস্য এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে সারগুলো বিক্রির নির্দেশ দেয়া হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা