সারাদেশ

শাকিল হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার 

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ভানোর ইউনিয়ন মৎস্যজীবি লীগের সভাপতি শাকিল হত্যা মামলার ৪ আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০।

আরও পড়ুন : ইউক্রেনে পরাজয়ের মুখে রাশিয়া

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) গ্রেফতারকৃত ৪ জনকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে তাদের ঢাকা থেকে বালিয়াডাঙ্গী থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম।

গ্রেফতারকৃতরা হলেন- দেলোয়ার হোসেন (৪৫), হাবিব হোসেন (২৪), শামীম হোসেন ওরফে সামিউম বাছির (২০) এবং জসিম উদ্দিন (৩৪) । তাদের সকলের বাড়ী বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামে। তবে মামলার প্রধান আসামী ভানোর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম এখনও গ্রেফতার হয়নি।

মামলার বাদী আবু সাঈদ জানান, গত সোমবার মামলার প্রধান আসামী ভানোর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম উচ্চ আদালতে আগাম জামিনের জন্য আবেদন করেন। উচ্চ আদালত তার আবেদন না মঞ্জুর করে এবং নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। মামলার বাকি আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে বলেও জানান ওসি।

উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা ভানোর ইউনিয়নের হলদিবাড়ী হাট জামে মসজিদে শুক্রবার জুম্মার নামাজের সময় আলোচনার সময় হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য প্রদান করলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গত ৩ সেপ্টেম্বর সংঘর্ষ হয়। সংঘর্ষে ভানোর ইউনিয়ন মৎসজীবীলীগের সভাপতি শাকিল আহম্মেদ গুরুত্বর আহত হলে দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ সেপ্টেম্বর ভোরে মারা যায় শাকিল আহম্মেদ। এ ঘটনায় শাকিলের বড় ভাই আবু সাঈদসহ ৫জন আহত হয়। পরে শাকিল আহম্মদ মারা গেলে আবু সাঈদ বাদী হয়ে ভানোর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ ২০ জনকে আসামী করে একটি মামলা করেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা