ফের নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ!
সারাদেশ

ফের নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ!

রহমত উল্লাহ, টেকনাফ প্রতিনিধি: মিয়ানমারে রাখাইন রাজ্যে ফের অত্যাচারিত হয়ে বাংলাদেশে আসতে শুরু করেছে রোহিঙ্গারা। চলতি মাসের প্রথম সপ্তাহে কক্সবাজার শরণার্থী শিবিরে এসে আশ্রয় নেওয়া কয়েকটি পরিবারের সন্ধান মিলেছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে বাংলাদেশ

তাদের দাবি, এবার মিয়ানমারের সেনাবাহিনীর পাশাপাশি মগদের সশস্ত্রবাহিনী আরাকান আর্মি (এএ) সেখানকার এই মুসলিম সংখ্যালঘুদের উপর চড়াও হয়েছে। বিভিন্ন জনপদে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের বাড়িঘর ছেড়ে মংডুতে তৈরী ক্যাম্পে নেওয়ার জন্য গত মাস থেকেই রোহিঙ্গা পুরুষদের হত্যা এবং নারীদের পাশবিক নির্যাতন শুরু করেছে তারা।

স্বামী হত্যা প্রত্যক্ষ করে আসা নারীসহ এমন একাধিক রোহিঙ্গার সাথে কথা বলেছে এই প্রতিনিধি। তাদের ভাষ্য, শাহপরীর দ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টায় বর্তমানে নাফ নদীর ওপারের ধংখালীর চরে কমপক্ষে আটশ রোহিঙ্গা পরিবার লুকিয়ে আছে। যারা সুযোগ বুঝে এপারে অনুপ্রবেশে অপেক্ষা রয়েছে।

আরও পড়ুন: ২৪ দেশের সেনা কর্মকর্তারা কক্সবাজারে

নাম প্রকাশে অনিচ্ছুক এক ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসান কর্মকর্তা জানান, ‘দুই-একটি নতুন পরিবার মিয়ানমার থেকে এসে ক্যাম্পে আশ্রয় নিয়েছে। তাদের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের অবস্থান পরিস্কার নতুন করে কোন রোহিঙ্গা আশ্রয় দেওয়া হবেনা।’

এ বিষয়ে টেকনাফ ব্যাটেলিয়নের (২-বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান,‘রোহিঙ্গা অনুপ্রবেশ রোধসহ সীমান্তে সুরক্ষিত রাখতে বিজিবির তৎপর রয়েছে।’

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

সরেজমিনে দেখা যায়, সর্বশেষ চলতি মাসের প্রথম সপ্তাহে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে কক্সবাজারের কুতুপাং ক্যাম্পে আশ্রয় নেন সাত জনের একটি রোহিঙ্গা দল। তারা সবাই রাখাইনের বুথেডং গ্রামের বাসিন্দা।

এ দলের দিলদার বেগম জানান, ‘মিয়ানমার সেনাবাহিনী এবং মগরা নতুন করে আমাদের উপর অত্যাচার চালাচ্ছে। তারা আমাদের এখান থেকে মংডু চলে যাওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল। এর প্রতিবাদ করায় আমার স্বামী শহীদুল্লাহকে ধরে নিয়ে মেরে ফেলে। আমার মতো অনেকের ঘরবাড়িতে এভাবে হামলা চালাচ্ছে। ফলে প্রাণে ভয়ে ৩ মাসে সন্তান নিয়ে ১১ দিনের মাথায় টেকনাফে পৌছি। পরে সেখান থেকে কুতুপালং ক্যাম্পে আশ্রয় নিয়।’

আরও পড়ুন: সাজেদা চৌধুরীর আসন শূন্য ঘোষণা

একই ক্যাম্পে আশ্রয় নেওয়া আবুল ওয়াফা বলেন, ‘মগ ও সেনারা নতুন করে জুলুম নির্যাতন করছে। সেজন্য আমরা পালিয়ে আসছি। তারা লড়াইয়ের কথা বলে আমাদেরকে গ্রাম থেকে তাড়াচ্ছে। যার ফলে সীমান্তের ধংখালীর চরে ৮-৯’শ রোহিঙ্গা অবস্থান করছে। তারাও এপারে আসার চেষ্টা করছে। বর্মা সরকারের একটি পরিকল্পনা কথা শুনেছি, মংডু টাউনশিপে ক্যাম্প করে সকল রোহিঙ্গাদের সেখানে রাখতে চায়।

কর্মকর্তারা জানিয়েছেন, রাখাইনে মাসখানেক ধরে নতুন করে সংঘর্ষ চলছে। এ সংঘর্ষের প্রভাব পড়ছে সীমান্ত এলাকায়। এ কারণে মিয়ানমার সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশে প্রবেশ করছেন রোহিঙ্গারা। তারই অংশ হিসেবে অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে টহল জোরদার করেছেন তারা।

আরও পড়ুন: প্রকাশ্যে কেউ ধূমপান করে না

জানতে চাইলে শরণার্থী শিবির এলাকায় সক্রিয় আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক কর্মকর্তা জানান, নতুন আসা রোহিঙ্গাদের ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা।

এদিকে সোমবার ৪৬তম ইন্দো প্যাসিফিক আর্মিস ম্যানেজমেন্ট সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: আর্মেনিয়া-আজারবাইজানে নিহত ৪৯

শেখ হাসিনা বলেন, মিয়ানমারের নাগরিকদের দীর্ঘদিনের অবস্থানের কারণে অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তাসহ সব ধরনের ঝুঁকি তৈরি করেছে। তাদের দ্রুত মিয়ানমারে ফেরত না পাঠাতে পারলে দেশ অনিরাপদ হয়ে ওঠবে।
তিনি বলেন, আমরা শান্তি ও জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। শান্তিরক্ষা আমাদের সাংবিধানিক অঙ্গীকার। তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। মিয়ানমারকে অনুরোধ করছি রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা