সারাদেশ

পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠি সদর থানায় পুলিশী হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে নেশাগ্রস্ত এ যুবক আত্মহত্যা করেছে। এদিকে নিহত যুবকের পরিবার বলছে এ ব্যপারে তাদের কোন অভিযোগ নেই। নিহত যুবকের নাম রাজেস রায় (২২)। সে পুর্ব চাদকাঠির অমল রায়ের পুত্র।

আরও পড়ুন: ২৪ দেশের সেনা কর্মকর্তারা কক্সবাজারে

পুলিশ এবং নিহতের পিতা জানান, মঙ্গলবার বিকেলে রাজেস রায় তার পিতা অমল রায়কে দা দিয়ে ধাওয়া করলে এলাকাবাসী ৯৯৯ এ ফোন দিলে সদর থানা থেকে পুলিশ এসে রাজেসকে আটক করে থানায় নিয়ে আসে। থানায় তাকে নারী শিশু হেল্প ডেক্স রুমে রাখা হয়।

ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মইনুল হক সাংবাদিকদের জানান, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ রাজেসকে থানায় নিয়ে আসে। বিকেল ৫টায় নারী শিশু হেল্প ডেক্স রুমে রাজেস নিজের পরিহিত লুঙ্গি ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্যরা এ অবস্থা দেখে রাজেসকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে কবর্ত্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার পরিবারের এ নিয়ে কোন অভিযোগ নেই। নিহতের লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: বাবুলসহ সাতজনের নামে অভিযোগপত্র

ঝালকাঠি সদর থানায় আবাাসিক চিকিৎসক ডা. টিএম মাহদি হাসান হাসান সানি জানান, হাসপাতালে আনা হলে রাসেজকে পরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে।

সান নিউজ/এমকেএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা