বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থী থেকে কর্মকর্তা নিয়োগ
সারাদেশ

বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থী থেকে কর্মকর্তা নিয়োগ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) প্রথমবারের মতো শিক্ষার্থী থেকে কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। বৈজ্ঞানিক পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: চাষাবাদ বাড়াতে হবে

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা হলো বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আব্দুল কাদের শাকিল। সে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর গ্রামের বাসিন্দা।

গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়টিতে এই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভেতর থেকে নিজ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা নিয়োগ দেয়ায় সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আরও পড়ুন: তলিয়ে গেছে উপকূলের নিম্নাঞ্চল

সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ এবং উচ্ছাস প্রকাশ করেছেন সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা।

প্রথমবারের মতো শিক্ষার্থী থেকে কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ায় ফুলেল শুভেচ্ছা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উষ্ণ অভিবাদনে ভাসছেন শিক্ষার্থী শাকিল।

আরও পড়ুন: সীমান্তে গোলাগুলি বন্ধ হবে

এ বিষয়ে আব্দুল কাদের শাকিল বলেন, "নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে একই বিশ্ববিদ্যালয়ে কর্মস্থল হিসেবে পাওয়াটা গর্বের বিষয়। আমি আমার উপর অর্পিত দায়িত্ব সব সময় সুন্দরভাবে পালন করার চেষ্টা করবো।"

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা