সারাদেশ

তলিয়ে গেছে উপকূলের নিম্নাঞ্চল

নিনা আফরিন, পটুয়াখালী: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি সুর্স্পষ্ট লঘুচাপে পরিনত হওয়ায় ২ থেকে ৩ ফুট পানির উচ্চতায় তলিয়ে গেছে পটুয়াখালীর উপকূলের নিম্নাঞ্চল। গত টানা চার দিনের ভারি বৃষ্টি ও পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারে উপকূলীয় বেরিবাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করে তলিয়ে গেছে অনন্ত ২৫ গ্রাম।

আরও পড়ুন: থেমে থেমে বৃষ্টি, দুর্ভোগে নগরবাসী

এসব এলাকার হাজার হাজার মানুষ পানি বন্দী অবস্থায় রয়েছে। অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া, চরমোন্তাজ, কাউখালী এবং কলাপাড়া উপজেলার লালুয়া ও চম্পাপুরসহ প্রায় অর্ধশতাধিক গ্রাম। পানি বৃদ্ধি পাওয়ায় হুমকির মুখে রয়েছে উপকূলের মাছের ঘের সহ নানা ফসলের ক্ষেত। অন্যদিকে জোয়ারের পানিতে সেনিটেশন ব্যবস্থা ভেঙ্গে পড়ায় চরম বিপাকে পড়েছে এসব এলাকার মানুষ।

এদিকে, পায়রাসহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর ও নদীগুলোতে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন: মা হচ্ছেন মা‌হি

আলীপুর আড়তদার ও ট্রলার মালিক সমিতির সভাপতি আনসার মোল্লা জানান, এরই মধ্যে শত শত ট্রলার সাগর থেকে এসে মহিপুর ও আলিপুর মৎস বন্দরে নোঙর করেছে। আজও ভারি বৃষ্টিপাত অব্যাহত আছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা