ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
সারাদেশ

ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

সান নিউজ ডেস্ক: কুষ্টিয়ায় কুমারখালীতে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৭ জন। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে প্রাণহানি

সোমবার (১২ সেপ্টেম্বর) ভোরে আলাউদ্দিন নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শশিধরপুর এলাকার সানু প্রামাণিকের ছেলে আজিল প্রামাণিক, মৃত বারি সর্দারের ছেলে ইনতা সর্দার ও গাফফার। তারা ট্রাকে করে পেঁয়াজের বীজ কিনতে যাচ্ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী।

আরও পড়ুন: সৈয়দা সাজেদা চৌধুরী মারা গেছেন

তিনি জানান, কুষ্টিয়া সদর উপজেলার আলাউদ্দিন নগর এলাকায় নসিমন, ট্রাক ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ট্রাকের তিনজন যাত্রী নিহত হয়েছেন। তারা কুষ্টিয়ার দৌলতপুর থেকে রাজবাড়ীতে পেঁয়াজের বীজ কিনতে যাচ্ছিলেন। ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা