সারাদেশ
ঈশ্বরগঞ্জে আন্তঃস্কুল

ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মধুপুর উচ্চ বিদ্যালয়

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আন্তঃস্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মধুপুর বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আন্তঃস্কুল ও মাদ্রাসা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলা পর্যায়ের আন্তঃস্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় চরনিখলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মধুপুর বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অংশ গ্রহণ করেন। খেলায় মধুপুর বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে চরনিখলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে।

অপরদিকে মেয়েদের ফাইনালে চরনিখলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৪-০ গোলে সোহাগী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা আন্ত:স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি হাফিজা জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন এবং খেলা শেষে ট্রফি বিতরন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ এম. ফরিদ উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন প্রমূখ। ফাইনাল খেলাটি পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মশিউর রহমান কাউসার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা