সারাদেশ

ভাবিকে ধর্ষণ করল ননদের স্বামী

নোয়াখালী প্রতিনিধি: গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ ও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার বিভিন্ন স্থান ও হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে নোয়াখালীর সদর উপজেলায় মাইজদী পৌর পার্কে অভিযান চালিয়ে মেহেদী হাসান রাজু (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরও পড়ুন: বাস-তেল ট্যাংকার সংঘর্ষে নিহত ১৮

এ সময় তার কাছ থেকে ব্যবহৃত দুটি মোবাইল জব্দ করা হয়, এতে গৃহবধূর অশ্লীল ছবি ও ভিডিও ধারণের সত্যতা পাওয়া যায়। গ্রেফতারকৃত যুবক ভুক্তভোগী গৃহবধূর ননদের স্বামী।

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম পিপিএম।

আরও পড়ুন: অল্পের জন্য বেঁচে গেলেন ইমরান খান

তিনি বলেন, ২০১৯ সালে তাদের বাড়িতে ননদসহ (স্বামীর বোন) বেড়াতে এলে রাতে পরিবারের অন্য সদস্যসহ গৃহবধূকে কোমল পানির সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে নিজের মোবাইলে গৃহবধূর অশ্লীল ভিডিও এবং ছবি ধারণ করে রাজু। পরে অশ্লীল ভিডিও এবং ছবি ধারণের বিষয়টি জানিয়ে ব্ল্যাকমেইল করে ২০১৯ সাল থেকে একাধিকবার চৌমুহনীসহ বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে সে। সর্বশেষ চলতি বছরের ২১ জুলাইয়ে হোটেলে নিয়ে পুনরায় তাকে ধর্ষণ করে রাজু। একপর্যায়ে ওই গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করে।

এসপি আরও বলেন, গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে নোয়াখালী পৌর পার্কে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি মেহেদী হাসান রাজুকে (৩৫) গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই সময় তার কাছ থেকে জব্দকৃত স্মার্ট ফোনে গৃহবধূর অশ্লীল ছবি ও ভিডিও ফুটেজ পাওয়ায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত রাজুর বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা