প্রতীকী ছবি
সারাদেশ

দুই মোটরসাইকেল আরোহী নিহত

সান নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বেপরোয়া গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর শিমরাইল হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন।

আরও পড়ুন: ঝড়ের কবলে মিথিলা

শনিবার (১১ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার আব্দুর রশিদ ভূঁইয়ার ছেলে আমির হামজা (১৮) ও একই এলাকার সেলিম রেজার ছেলে শ্রাবণ রেজা (১৮)।

শিমরাইল হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন জানান, রাতে (শনিবার দিবাগত রাত) অজ্ঞাত গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। আজ (রোববার) সকালে চিকিৎসাধীন শ্রাবণ রেজা ঢাকা মেডিকেল হাসপাতালে এবং আমির হামজা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আরও পড়ুন: বাংলাদেশ উন্নয়নের রোল মডেল

বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে। আমরা জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা